শিরোনাম:
ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ১০ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » অর্থনীতি » ই-কমার্স তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে : স্পিকার
প্রচ্ছদ » অর্থনীতি » ই-কমার্স তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে : স্পিকার
৬৩৮ বার পঠিত
শুক্রবার ● ১০ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ই-কমার্স তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে : স্পিকার

---

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ এ ডিজিটাল বাংলাদেশের ভিশন ঘোষণা করেছিলেন বলেই  ই-কমার্স সেক্টর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। তিনি বলেন, ই-কমার্স তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।
তিনি বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত  ‘ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ডস (ইসিএমএ) ২০২৩’ অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ই-ক্যাবের উপদেষ্টা কমিটির সদস্য নাহিম রাজ্জাক বক্তব্য রাখেন।

---
স্পিকার বলেন, তথ্য প্রযুক্তি দেশের অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা, শিক্ষা ও বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন সেবা পাওয়ার প্রক্রিয়াকে সহজীকরণ করেছে। তথ্য প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে সরকার দেশের ১ কোটি শিক্ষার্থীর কাছে শিক্ষাভাতা পৌঁছে দিচ্ছে। ই-কমার্স কোন বাউন্ডারির ভেতরে সীমাবদ্ধ নয়। তাই এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্যকে দেশের বাইরে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের সুযোগ বৃদ্ধিতে ই-ক্যাব নীতি নির্ধারক মহলে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করতে পারে। দেশের প্রত্যন্ত এলাকার নারী উদ্যোক্তারা সহজেই যাতে ই-কমার্স প্লাটফর্মের সুবিধা গ্রহণ করতে পারে, সেজন্য সহায়ক নীতিমালা গ্রহণ করতে হবে। তিনি বলেন, ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ডস তরুণ উদ্যোক্তাদের মধ্যে নতুন উৎসাহ উদ্দীপনা তৈরি করতে সক্ষম হবে।
ই-ক্যাবের গত নয় বছরের সফল পথচলার কথা উল্লেখ করে স্পিকার তাদের এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এসময় স্পিকার ই-কমার্সের বিভিন্ন প্লাটফর্মে বিজয়ী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ  করেন।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, বিদেশি অতিথিবৃন্দ, ই-ক্যাবের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অ্যাওয়ার্ডপ্রাপ্ত উদ্যোক্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



বিষয়: #



অর্থনীতি এর আরও খবর

উর্ধ্বমুখী সোনা ও রুপার দাম উর্ধ্বমুখী সোনা ও রুপার দাম
আবারও স্বর্ণের দাম উর্ধ্বমুখী আবারও স্বর্ণের দাম উর্ধ্বমুখী
রাজস্ব আহরণে মাইলস্টোন স্পর্শ, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের উৎসে কর হ্রাস রাজস্ব আহরণে মাইলস্টোন স্পর্শ, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের উৎসে কর হ্রাস
বাজেট বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মূল্যস্ফীতি, বিনিয়োগ ও সংস্কারে জোর বাজেট বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মূল্যস্ফীতি, বিনিয়োগ ও সংস্কারে জোর
অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব
রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা
ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক
বাজেটে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর আহ্বান বারভিডার বাজেটে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর আহ্বান বারভিডার
জাল নোটের প্রচলন রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে অর্থমন্ত্রী জাল নোটের প্রচলন রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে অর্থমন্ত্রী
সংসদে অভিযোগ: নতুন ব্যাংক নোটে ত্রুটি, জালিয়াতির ঝুঁকি বাড়ছে সংসদে অভিযোগ: নতুন ব্যাংক নোটে ত্রুটি, জালিয়াতির ঝুঁকি বাড়ছে

আর্কাইভ