শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যু
সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যু
![]()
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
শনিবার (২১ অক্টোবর) ভোর ৬টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন শাহজাহান মিয়া মেঝ ছেলে অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি।শাহজাহান মিয়া টানা দুই যুগেরও বেশি সময় জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান এবং পটুয়াখালী-১ আসনের তিন বারের সংসদ সদস্য ছিলেন। পটুয়াখালী আইনজীবী সমিতির সভাপতির পদেও নির্বাচিত হয়েছিলেন একাধিক মেয়াদে। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বিষয়: #সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যু





দক্ষ কর্মী সংকটে বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশ
ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত ছিলো সংসদ
জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন
ইউএনজিএ সভাপতির পদ বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের স্বীকৃতি: খলিলুর রহমান
বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ ও মশাল মিছিল
আদ-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ
জনগণের প্রত্যাশা পূরণে সংসদ-গণমাধ্যমের সমন্বয় জরুরি: স্পিকার 
