শিরোনাম:
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যুতে স্পিকারের শোক
প্রচ্ছদ » জাতীয় » সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যুতে স্পিকারের শোক
৫০৬ বার পঠিত
শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যুতে স্পিকারের শোক

---

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ) আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । একই সঙ্গে তিনি শাহজাহান মিয়ার রুহের মাগফেরাত কামনা এবং তার শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজ শনিবার (২১ অক্টোবর) সকালে বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন।

শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজীবী ও বরেণ্য রাজনীতিবিদ। তিনি ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদে সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদে তিনি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

দক্ষ কর্মী সংকটে বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশ দক্ষ কর্মী সংকটে বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশ
ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত ছিলো সংসদ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত ছিলো সংসদ
বাজেট অধিবেশনের প্রথম দিনে লোডশেডিং ইস্যুতে উত্তাপ বাজেট অধিবেশনের প্রথম দিনে লোডশেডিং ইস্যুতে উত্তাপ
জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন
ইউএনজিএ সভাপতির পদ বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের স্বীকৃতি: খলিলুর রহমান ইউএনজিএ সভাপতির পদ বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের স্বীকৃতি: খলিলুর রহমান
বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ ও মশাল মিছিল বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ ও মশাল মিছিল
আদ-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ আদ-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ
জনগণের প্রত্যাশা পূরণে সংসদ-গণমাধ্যমের সমন্বয় জরুরি: স্পিকার জনগণের প্রত্যাশা পূরণে সংসদ-গণমাধ্যমের সমন্বয় জরুরি: স্পিকার
একের পর এক মর্মান্তিক হত্যার ঘটনায় বাড়ছে উদ্বেগ একের পর এক মর্মান্তিক হত্যার ঘটনায় বাড়ছে উদ্বেগ
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

আর্কাইভ