শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নির্বাচন কমিশনের সাথে বৈঠকে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নির্বাচন কমিশনের সাথে বৈঠকে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
৫১১ বার পঠিত
মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন কমিশনের সাথে বৈঠকে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল

---

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনেরের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নির্বাচন ভবনে  মার্কিন প্রতিনিধিরা কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটনভিত্তিক আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) ও এনআডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট) -এই দুটি সংস্থা ইসির সঙ্গে বৈঠক করছে। সংস্থা দুটি বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণসহ গণতান্ত্রিত চর্চার উন্নয়ন নিয়ে কাজ করে।

কর্মকর্তারা জানান,  যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক টিমের সাথে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে বিভিন্ন আইন-কানুন ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরের প্রথমার্ধে হতে পারে। আর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

এর আগে, গত শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্র থেকে আসা প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের ৬ সদস্যসহ মোট ৯ জনের একটি প্রতিনিধিদল আজ ইসির সাথে আজ  ইসির সাথে  আলোচনায় অংশ নিয়েছেন।

৭ অক্টোবর বাংলাদেশে আসা এই প্রতিনিধি দলটি ১২ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে ব্যক্তিদের সঙ্গে দেখা করবে।

এনডিআই এবং আইআরআই হলো নির্দলীয়, বেসরকারি সংস্থা। যা বিশ্বব্যাপী গণতন্ত্রের অনুশীলনকে সমর্থন ও শক্তিশালী করতে কাজ করে। সংস্থা দুটি সম্মিলিতভাবে গত ৩০ বছরে ৫০টিরও বেশি দেশে ২০০টিরও বেশি নির্বাচন পর্যবেক্ষণ করেছে।

উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের তাদের কারও কারও জন্য প্রাক পর্যবেক্ষণ টিমও পাঠাচ্ছে।



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব

আর্কাইভ