শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব: ইলেকশন মনিটরিং ফোরাম
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব: ইলেকশন মনিটরিং ফোরাম
৪৩২ বার পঠিত
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব: ইলেকশন মনিটরিং ফোরাম

ইএমএফ এর প্রতিনিধি দল
---
নিজস্ব প্রতিবেদক
দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠ নির্বাচন আয়োজন করতে পারবে বলে মন্তব্য করছেন ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) প্রতিনিধিরা। ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে রোববার (৩০ জুলাই) সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক করেন ইএমএফের প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার।
পর্যবেক্ষক দলের মধ্যে উপস্থিত ছিলেন,জাপানের রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী ইউসুকি সুগু ও চীনের রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী এনডি লিন ও যুক্তরাষ্ট্রের  টেরি এল ইসলে।  এছাড়া ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার।
যুক্তরাষ্ট্রের টেরি এল ইসলে সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক প্রতিনিধি ও পর্যবেক্ষকদের পক্ষ থেকে আমরা বলতে চাই, আপনাদের নির্বাচন কমিশন সংবিধান দ্বারা অনুমোদিত, তারা স্বাধীন। যাতে তারা স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে পারে। তত্ত্বাবধায়ক সরকার চাইলে আপনাকে সংবিধান পরিবর্তন করতে হবে। চাইলেও কমিশন এটা করতে পারবে না, কারণ পরিবর্তন করার জন্য কোনো আইনী ফ্রেমওয়ার্ক তাদের নাই। এটা নিয়ে আমরা কথা বলেছি। এই মুহূর্তে এটা সম্ভব না। বর্তমান পরিস্থিতিতে স্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি অসাংবিধানিক ও অবৈধ। আপনার সংবিধান তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদন দেয় না।
তিনি বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষদের দলের সদস্য হিসেবে আমরা মনে করি, এই সরকারের অধীনে কমিশন সুষ্ঠ নির্বাচন আয়োজন করতে পারবে। আমি আমেরিকা সরকারের প্রতিনিধিত্ব করি না। সম্প্রতি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা দেশে সুষ্ঠ নির্বাচন চান। আমরাও মনে করি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি সাংবাদিক নিক পউল বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশা করছি সংবিধান অনুযায়ী তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে।
ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান আবেদ আলী বলেন, আমরা কমিশনের সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছি। আগামী নির্বাচনের প্রস্ততি ও সাম্প্রতিক নির্বাচন সম্পর্কে তারা জানতে চেয়েছে। আগামী নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আসতে চাইছেন। এ বিষয়ে ইসির বিধি মালা জানতে চেয়েছেন। ইসি আশ্বস্ত করেছে পর্যবেক্ষকরা ভোটের আগে ও পরেও আসতে পারবে। কমিশন থেকে কোনো বাধা নেই।
তিনি বলেন,তত্ত্বাবধায়ক সরকার যেহেতু অসাংবিধানিক, সেই বিষয়ে (প্রতিনিধি) উনাদের কোন আগ্রহ নাই। উনারা বলেছেন, সংবিধানে যেটা আছে সেইটার আলোকেই সুষ্ঠু নির্বাচন হতে পারে। উনারা বলছেন, কমিশনের যেই আইন আছে, সেটার যেন সঠিক প্রয়োগ হয়। রাজনৈতিক দলগুলো ও সরকার যেন ইসিকে সাপোর্ট দেয় এই বিষয়গুলো নিশ্চিত করলে, এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। এটা উনারা আশা প্রকাশ করেছেন।
পরে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা আসবেন কি না, আসতে হলে তাদের কী করণীয় এ বিষয়ে আলোচনা হয়েছে। মূলত আলোচনা হয়েছে যে, বর্তমান নির্বাচন কমিশন কীভাবে সুষ্ঠু, অবাধ নির্বাচন আয়োজন করবে, কীভাবে কাজ করবে, অতি সম্প্রতি একটি সিটি করপোরেশন ও একটি সংসদের উপনির্বাচনে ছোট-খাটো যে সমস্যা দেখা দিয়েছিল, বিশেষ করে প্রার্থীদেরকে আক্রমণ করা হয়েছিল, সে বিষয়ে সরকার এবং নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিয়েছে এই বিষয়গুলো তারা জানতে চেয়েছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ ৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি
ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা
স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ
স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি

আর্কাইভ