শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২২ জুন ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে নৌকার বিজয়
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে নৌকার বিজয়
৬৪৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২২ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে নৌকার বিজয়

 ---

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে পুরাতন নগর পিতার ওপরই ভরসা রেখেছেন সিটি কর্পোরেশনের বাসিন্দারা। তাই আবারও নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এ. এইচ. এম. খাইরুজ্জামান লিটন। এর মধ্যদিয়ে টানা দ্বিতীয় এবং মোট তৃতীয়বার সিটির দায়িত্ব লিটনের হাতে তুলে দিলেন রাজশাহীবাসী। এছাড়া সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনেও আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

---

বুধবার রাতে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, রাজশাহীতে খাইরুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট। তার নিকটতম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট। এছাড়া জাকের পার্টির লতিফ আনোয়ার পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট এবং জাতীয় পার্টির সাইফুল ইসলাম ১০ হাজার ২৭২ ভোট পেয়েছেন। এই সিটি নির্বাচনে ভোট দিয়েছেন মোট ভোটারের শতকরা ৫৬.২০ ভাগ।

---

শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফলাফল ঘোষণার পর  ভোটের রেজাল্ট শিট প্রার্থীর প্রতিনিধিদের হাতে তুলে দেন আঞ্চলিক নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। তার হাত থেকে নৌকা প্রতীকের পক্ষে ফলাফল গ্রহণ করেন এডভোকেট আসলাম সরকার, কবি আরিফুল হক কুমার ও প্রফেসর আনিসুজ্জামান মানিক।

অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পা‌র্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম (বাবুল) পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।

---

প্রাথমিক ফলাফল ঘোষণার পর মি. ইসলাম নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন। প্রাথমিকভাবে জয়ের খবর পাওয়ার পর সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, পর্যটন নগরীকে মায়ের কোলের মতো নিরাপদ করতে কাজ করবেন তিনি। ভবিষ্যতে সিলেটের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি খুব একটা হয়নি বলে জানা যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশন অবশ্য এরই মধ্যে বলেছে সিলেটে ৪৬ শতাংশ ভোট পড়েছে। ভোটের দিন বুধবার বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদেরর ব্যাপক উপস্থিতি এবং নতুন ভোটারদের আগ্রহ অনেক বেশি দেখা গেছে।



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু

আর্কাইভ