মঙ্গলবার ● ১৩ জুন ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নগর উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করবো: তালুকদার আব্দুল খালেক
নগর উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করবো: তালুকদার আব্দুল খালেক
![]()
খুলনা প্রতিনিধি
বিভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন তৃতীয়বারের মতো খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়া আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। সোমবার (১২ই জুন) জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
রাতে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে পুনরায় নগর পিতা নির্বাচিত হয়েছেন খালেক।
তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব। অসমাপ্ত কাজ সমাপ্ত করব এবং চলমান উন্নয়ন কাজ সম্পন্ন করবে।
ভোটার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, মিল-কারখানা বন্ধের কারণে অনেক শ্রমিক খুলনার বাইরে চলে গেছে। সে কারণে ভোটার উপস্থিতি নিয়ে যে প্রত্যাশা করা হয়েছিল তার চেয়ে কিছুটা ভোট কম পড়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নৌকার প্রার্থী তালুকদার আবদুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আ. আউয়াল পেয়েছেন ৬০০৬৪ ভোট। অর্থাৎ ৯৪৭৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তালুকদার আবদুল খালেক। আর লাঙল প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮০৭৪ ভোট।
বিষয়: #নগর উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করবো: তালুকদার আব্দুল খালেক





নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে
রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব 
