শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১২ জুন ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » খুলনা-বরিশাল সিটির ভোট সুষ্ঠু ও অবাধ হচ্ছে: ইসি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » খুলনা-বরিশাল সিটির ভোট সুষ্ঠু ও অবাধ হচ্ছে: ইসি
৩৮৬ বার পঠিত
সোমবার ● ১২ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা-বরিশাল সিটির ভোট সুষ্ঠু ও অবাধ হচ্ছে: ইসি

---

নিজস্ব প্রতিবেদক

খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ‘খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধভাবে’ ভোটগ্রহণ হচ্ছে দাবি করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘সিইসিসহ আমরা প্রত্যেকটা সিসি ক্যামেরা মনিটরিং করছি। সকাল থেকে এতো বেশি উৎসবমুখর পরিবেশে ভোটার উপস্থিতি, যে কল্পনার বাইরে। আমাদের স্বস্তি দিয়েছে এটা যে কমিশনের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা ভোটারদের আশ্বস্ত করেছে এবং তাদের ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করেছে।’ সোমবার (১২ জুন) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই দুই সিটির ভোট সিসি ক্যামেরায় মনিটরিংয়ের এক পর্যায়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, ‘আমরা মাঠ পর্যায় থেকে রিপোর্ট পাচ্ছি। আমাদের নিজস্ব পর্যবেক্ষক টিমের কাছ থেকে। বরিশালে আমাদের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গেছেন এবং খুলনায় গেছেন যুগ্মসচিব মনিরুজ্জামান। তাদের সঙ্গে ১০ জন করে কর্মকর্তারা আছেন। তাদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেলাম খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধভাবে নির্বাচন হচ্ছে।’

কোনও প্রকার অসহযোগিতা কারও কাছ থেকে পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথমত যারা ভোটার, তারা নির্বিঘ্নে কেন্দ্রে এসেছে। যারা প্রার্থী তারা সহযোগিতা করছেন, কোনও প্রকার উচ্ছৃঙ্খল পরিস্থিতি হয়নি। আর তৃতীয়ত আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। সবাই মিলে এই পর্যন্ত নির্বাচন পরিচালন করছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন।’

তিনি বলেন, ‘আমরা আশাকরি যে, অতীতের চেয়ে ভোটার উপস্থিতি বেশি হবে। যেহেতু ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হচ্ছে, তেমন কোনও অসুবিধা হচ্ছে না। কারও পক্ষ থেকে কোনও অভিযোগ আসেনি। আশাকরি শেষ পর্যন্ত এভাবেই একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। আড়াই ঘণ্টায় একটা কেন্দ্রে দেখলাম ৮০টা, আবার একটা কেন্দ্রে ৪৭টা ভোট কাস্ট হয়েছে; এটা স্লো নয়, গোয়িং ফাস্ট। ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে ভোটার থাকলে ৪টার পরেও ভোটগ্রহণ চলতে থাকবে।’



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ ৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি

আর্কাইভ