শুক্রবার ● ৯ জুন ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবির মুমুর (৪১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাতে শাহরিয়ার কবিরের মহাখালীর বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মো. শহিদুল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. শহিদুল্লাহ বলেন, ‘মুমুর লাশ বাসার বাথরুমের জানালার সঙ্গে রশিতে ঝুলছিল।’ তিনি আরও বলেন, ‘মুমু আত্মহত্যা করেছেন। রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’ তবে কী কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
বিষয়: #শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার





রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে
এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল 
