বুধবার ● ২৯ মার্চ ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ইটিআই এর নতুন মহাপরিচালক আসাদুজ্জামান
ইটিআই এর নতুন মহাপরিচালক আসাদুজ্জামান
![]()
নিজস্ব প্রতিবেদক
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউশনের (ইটিআই) মহাপরিচালক হলেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক এসএম আসাদুজ্জামান। গত ২৮ মার্চ, মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক এসএম আসাদুজ্জামানকে ইটিআইয়ের মহাপরিচালক হিসেবে বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট, যার যাত্রা শুরু ১৯৯৫ সালে। এটি নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনি কর্মকাণ্ডের সঙ্গে সংশিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী- বিশেষ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটার রেজিস্ট্রেশন কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে আসছে।
বিষয়: #ইটিআই এর নতুন মহাপরিচালক আসাদুজ্জামান





স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ
স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি
হালনাগাদ চূড়ান্ত ভোটার তথ্য প্রকাশ করলো ইসি
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন জয়ী, আজ গেজেট প্রকাশ করবে ইসি
ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন
মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল
এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা
পাঠ্যপুস্তকে এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে এনসিটিবিকে ইসির চিঠি 
