শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ৫ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » ‘তারেক লন্ডনে থাকে রাজার হালে, দেশে করে বোমাবাজি’: প্রধানমন্ত্রী
প্রচ্ছদ » জাতীয় » ‘তারেক লন্ডনে থাকে রাজার হালে, দেশে করে বোমাবাজি’: প্রধানমন্ত্রী
৬০২ বার পঠিত
সোমবার ● ৫ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘তারেক লন্ডনে থাকে রাজার হালে, দেশে করে বোমাবাজি’: প্রধানমন্ত্রী

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসমাবেশে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকে খালেদা জিয়া কারাগারে কেন? বিদেশ থেকে টাকা এসেছে এতিমের জন্য। সেই টাকা আর এতিমের হাতে যায়নি। সব নিজেরা পকেটে ঢুকিয়েছে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার মামলা করেছে। সেই মামলায় ১০ বছরের সাজা হয়েছে। তার ছেলে একটাতো (আরাফাত রহমান কোকো) মারা গেছে। তার পাচার করা টাকা আমরা সিঙ্গাপুর থেকে কিছুটা এনেছি। আরেকজন (তারেক রহমান) কুলাঙ্গার বানিয়ে রেখেছে জিয়াউর রহমান। সে এখন লন্ডনে বসে আছে। সে গেলো কেন লন্ডনে? ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুচলেকা দিয়ে আর কোনোদিন রাজনীতি করবে না বলে দেশ থেকে পালিয়েছিল। সেখানে রাজার হালে থেকে দেশের ভেতরে বোমাবাজি, খুন-খারাপি ও নাশকতা করে তারেক।’

রোববার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘জিয়াউর রহমান যখন মারা যায় তখন বলা হয়েছিল, কিছুই রেখে যায়নি। একটা ভাঙা সুটকেস ও ছেঁড়া গেঞ্জি ছাড়া কিছু ছিল না। আমার প্রশ্ন খালেদা জিয়া ক্ষমতায় আসতে না আসতে হাওয়া ভবন খুলে তার ছেলে যে চাঁদাবাজি ও অর্থপাচার করেছে- রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে- এগুলো কোথা থেকে এলো। ভাঙা সুটকেসটাতো আর জাদুর বাক্স হয়ে যায়নি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে, দেশের স্বাধীনতা এনেছে। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। যখন থেকে আমরা ক্ষমতায় এসেছি, এই চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর আমরা করেছি। ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়ক করেছি। এই মহাসড়ককে আমরা ছয় লেনে উন্নীত করবো। চট্টগ্রাম থেকে কক্সবাজার আমরা রাস্তা নির্মাণ করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে রেল লাইন করছি। কক্সবাজারেও আন্তর্জাতিক বিমানবন্দর করছি। এই চট্টগ্রামে মেডিক্যাল কলেজ, চারটি বিশ্ববিদ্যালয়, মেরিটাইম ইউনিভার্সিটি, মেরিন অ্যাকাডেমি- এমন কোনও প্রতিষ্ঠান নাই আমরা করে দেই নাই। প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা সরকারি কলেজ করে দিয়েছি। যাতে আমাদের ছেলে-মেয়েরা লেখা পড়া করতে পারে। তারা বিএনপি জামায়াতের মতো খুনি, দুর্নীতিবাজ ও লুটেরা হবে না। তারা সত্যিকারের দেশপ্রেমিক হবে।’



বিষয়: #  #



জাতীয় এর আরও খবর

প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ  আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির
মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার

আর্কাইভ