শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ৭ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক আর নেই
প্রচ্ছদ » জাতীয় » বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক আর নেই
৬৬৪ বার পঠিত
বুধবার ● ৭ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক আর নেই

---

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক আর নেই। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বিষয়টি খবরটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবদুল মতিন ভূইয়া। আবদুল মতিন ভূইয়া জানান, তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাসহ শরীরের নানা জটিলতায় ভুগছিলেন। এস এ মালেকের মরদেহ রাতে বিএসএমএমইউর হিমঘরে রাখা হয়েছে।
ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরদার মাহমুদ হাসান রুবেল গণমাধ্যমকে জানিয়েছেন, আজ বুধবার বাদ জোহর কলাবাগান মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর ডা. এস এ মালেককে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে ।
জ্ঞান, প্রজ্ঞা ও মনীষায় ডা. এস এ মালেক ছিলেন অনন্য। ভবিষ্যতের গবেষকেরা যখন বাংলাদেশের ইতিহাস লিখবেন ডা. এস এ মালেক-এর নাম ইতিহাসের পাতায় তারা হয়ে জ্বলবে।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. এস এ মালেক ছিলেন বঙ্গবন্ধু রাজনৈতিক সহযোদ্ধা। তিনি পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের অন্যতম প্রভাবশালী মুজিব আদর্শের রাজনীতিবিদ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আস্থাভাজন। সাবেক এই সাংসদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাʼর প্রাক্তন উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের জৈষ্ঠ্য সদস্য এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি।
ডা. এস এ মালেক মালেক ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ  আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির
মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার

আর্কাইভ