শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ১৮ নভেম্বর ২০২২
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » এনআইডি ইসিতে যাচাই করতে গিয়ে ধরা খেলেন এক দালাল
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » এনআইডি ইসিতে যাচাই করতে গিয়ে ধরা খেলেন এক দালাল
৪৯৮ বার পঠিত
শুক্রবার ● ১৮ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এনআইডি ইসিতে যাচাই করতে গিয়ে ধরা খেলেন এক দালাল

---

# অভিযুক্তকে আটক করে থানায় পাঠায় ইসি

বিশেষ প্রতিনিধি

অন্যের জাতীয় পরিপত্র-এনআইডি’র খোঁজ নিতে গিয়ে এনআইডি কর্মকর্তাদের কাছে ধরা পড়েছেন দালাল চক্রের এক সদস্য। তার নাম মো. দুলাল মিয়া। বুধবার এক সাথে ছয়টি এনআইডি যাচাই করতে যাওয়া দুলাল মিয়ার কথাবার্তায় অসঙ্গতি খুঁজে পান কর্মকর্তারা। এনআইডির প্রকৃত মালিকদের সাথে কথা বলেও জানা যায়, টাকার বিনিময়ে তারা দুলাল মিয়াকে এনআইডি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এসব তথ্য জানান।

এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, বুধবার বিকেলে দালাল চক্রের ওই সদস্য, মো. দুলাল মিয়া এনআইডির প্রবাসী শাখায় ছয়জন নতুন ভোটারের তথ্য যাচাই করতে আসেন। দুলাল মিয়া একসাথে ছয়জনের ফরম জমা দিয়ে আমাদের অফিসারদের চেক করতে বলেন। সবগুলো চেক করার পর শেষের পাতায় এই ছয়জনের নামের পাশে টাকার হিসাব পাওয়া যায়। এতে আমাদের কর্মকর্তাদের সন্দেহ হলে, তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পায়। এছাড়া ওই ছয়জনের এনআইডি থেকে ফোন নাম্বার নিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বললেও টাকার বিনিময়ে দুলাল মিয়ার এনআইডি দেয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এনআইডির কর্মকর্তারা বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার দুলাল মিয়াকে নির্বাচন কমিশনে দায়িত্বরত পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা দুলালকে শেরে বাংলা নগর থানায় সোপর্দ করে। তবে থানায় সোপর্দ করলেও এনআইডি বিভাগের পক্ষ থেকে গতকাল বিকেল পর্যন্ত এ ঘটনায় কোন মামলা করা হয়নি বলে জানা যায়।



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি

আর্কাইভ