মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » গণমাধ্যম » ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের
ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের
![]()
চাঁদপুর প্রতিনিধি
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া শফিকুর রহমান দীর্ঘদিন দৈনিক ইত্তেফাক পত্রিকায় কাজ করেছেন।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানকে।
সোমবার বেলা ২টার দিকে উপজেলার বালিথুবা উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
পরে একই মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন স্থানীয় চান্দ্রা দরবার শরীফের পীর মাওলানা হুজ্জাতুল্লাহ। জানাজায় রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শফিকুর রহমানের ভাতিজা আদনান হাবীব বলেন, শুক্রবার রাতে রাজধানীর বনানীতে নিজ বাসায় স্ট্রোক করেন তিনি। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে ৮২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
শফিকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া শফিকুর রহমান দীর্ঘদিন দৈনিক ইত্তেফাক পত্রিকায় কাজ করেছেন। তিনি জাতীয় প্রেসক্লাবের দুই মেয়াদে সভাপতি এবং দুইবার সাধারণ সম্পাদক ছিলেন।
২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০২৪ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন।
শিক্ষাজীবনে ১৯৬৫ সালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল ডিগ্রি অর্জন করেন শফিকুর রহমান। পরে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। সাংবাদিকতায় উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্য ও জাপানেও গিয়েছিলেন তিনি।
বিষয়: #চাঁদপুর-৪ ফরিদগঞ্জ #জাতীয় প্রেসক্লাব #মুহম্মদ শফিকুর রহমান #শফিকুর রহমানের দাফন





‘আমাদের হাতটা আবার বাঁধবেন না। ক্ষতি আপনারই হবে’: মতিউর রহমান চৌধুরী
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
প্রয়াত আমীরুল মোমেনীন: দায়িত্বশীল সাংবাদিকতায় অনুকরণীয় ব্যক্তিত্ব
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
সাংবাদিকতায় নারীদের পেশাগত চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: নাসিমুন আরা হক মিনু
সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ: ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ
সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ 
