মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » কাল বন্ধ থাকবে দেশের স্কুল-কলেজ
কাল বন্ধ থাকবে দেশের স্কুল-কলেজ
![]()
আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি। শিক্ষা ক্যালেন্ডারে দিনটি ছুটি ঘোষণা করা হয়েছে।
আখেরি চাহার সোম্বা হলো হিজরি সনের সফর মাসের শেষ বুধবার। ফারসি ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার বা বুধবারের আগের অংশ এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। ধর্মবিশ্বাস অনুযায়ী, এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) দীর্ঘ অসুস্থতার পর সাময়িক সুস্থতা লাভ করেছিলেন। তাই মুসলিম সমাজে দিনটি শুকরিয়া ও আনন্দের দিন হিসেবে পালিত হয়।
সেই হিসাব অনুযায়ী কাল বুধবার (১২ আগস্ট) আরবি সফর মাসের ২৫ তারিখ আখেরি চাহার সোম্বা। মুসলিত সম্প্রদায় দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।
বাংলাদেশের শিক্ষা ক্যালেন্ডর অনুযায়ী এ দিনটি দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার (১৩ আগস্ট) একদিন স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান যথারীতি চলবে। এরপর আবার দুই দিন সাপ্তাহিক ছুটি রয়েছে।





জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের
স্মরণে শহীদ বীরকন্যা প্রীতিলতা: আজ ৯৪তম আত্মাহুতি দিবস
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি 
