শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » কুশিয়ারার পানি এখনো বিপৎসীমার ওপরে: শঙ্কায় নদী তীরের বাসিন্দারা
প্রচ্ছদ » প্রধান সংবাদ » কুশিয়ারার পানি এখনো বিপৎসীমার ওপরে: শঙ্কায় নদী তীরের বাসিন্দারা
৬৭ বার পঠিত
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুশিয়ারার পানি এখনো বিপৎসীমার ওপরে: শঙ্কায় নদী তীরের বাসিন্দারা

---

নিজস্ব প্রতিবেদক

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শঙ্কায় দিন কাটাচ্ছেন নদী তীরের বাসিন্দারা। আজ মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এদিকে, দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি পরিস্থিতি স্থিতিশীল বা নিম্নমুখী রয়েছে। একই সঙ্গে ব্রহ্মপুত্র-যমুনার পানিও কমছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে। আগামী একদিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিন কমতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানিও গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি কমতে পারে। তবে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী পাঁচ দিনও পানি কমার পূর্বাভাস রয়েছে। গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং আগামী পাঁচ দিন বাড়তে পারে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

চট্টগ্রাম বিভাগের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী একদিন পানি বাড়তে পারে, দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয় দিন কমতে পারে।

এছাড়া, হালদা নদীর পানিও বেড়েছে। অন্যদিকে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী একদিন এসব নদীর পানি কমতে পারে, দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয় দিন আবার বাড়তে পারে।






প্রধান সংবাদ এর আরও খবর

জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের
স্মরণে শহীদ বীরকন্যা প্রীতিলতা: আজ ৯৪তম আত্মাহুতি দিবস স্মরণে শহীদ বীরকন্যা প্রীতিলতা: আজ ৯৪তম আত্মাহুতি দিবস
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি

আর্কাইভ