শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
![]()
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ারকারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে সামনের অংশের একটি পাওয়ারকারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও বলেন, এ ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর উদ্ধারকারী (রিলিফ) ট্রেন তলব করা হয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে।





৩ দিনে ফ্রি দেখা যাবে ৬ সিনেমা
উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর: প্রথম দিনেই জাদুঘরে ঢুকতে বিশৃঙ্খলা
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৭
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ৩
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯
আংশিক চালু হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল
ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন 
