শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ৩
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ৩
![]()
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন।
আজ শুক্রবার (৭ আগস্ট) সকালের দিকে এই ঘটনা ঘটেছে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
দগ্ধরা হলেন- মাইদুল (২৪), স্ত্রী বিউটি (২৪) এবং তাদের ছেলে মারুফ (৮)। তারা সবাই নারায়ণগঞ্জ সদর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শুক্রবার সকালে দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।





৩ দিনে ফ্রি দেখা যাবে ৬ সিনেমা
উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর: প্রথম দিনেই জাদুঘরে ঢুকতে বিশৃঙ্খলা
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৭
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯
আংশিক চালু হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল
ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন 
