বুধবার ● ৫ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » থমথমে জবি ক্যাম্পাস: বিক্ষোভের ঘোষণা ছাত্রশক্তির
থমথমে জবি ক্যাম্পাস: বিক্ষোভের ঘোষণা ছাত্রশক্তির
![]()
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ছাত্রদল ও ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিরাপত্তা কর্মীদের টহল জোরদার এবং প্রবেশপথে পরিচয়পত্র যাচাইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশও সীমিত করা হয়েছে।
অন্যদিকে, কড়া নিরাপত্তা ও ক্যাম্পাস বন্ধের মধ্যেই ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির দাবি, ছাত্রশক্তি, জকসু, ছাত্রশিবির, ছাত্রফ্রন্ট, ইনকিলাব মঞ্চ এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সরকারি ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। কেন্দ্রীয় লাইব্রেরি ও উন্মুক্ত লাইব্রেরিও বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, সরকারি ছুটির দিনেও সাধারণত উন্মুক্ত লাইব্রেরি খোলা থাকে। আজ সেটিও বন্ধ রাখা হয়েছে। আমরা সেখানে পড়াশোনা করতে যাই, মারামারি করতে নয়। প্রশাসন চাইলে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে লাইব্রেরি খোলা রাখতে পারত।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকাই স্বাভাবিক। একই কারণে কেন্দ্রীয় ও উন্মুক্ত দুই লাইব্রেরিই বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) দ্বিতীয় ক্যাম্পাস-সংক্রান্ত তিন দফা দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), ছাত্রশিবির, ছাত্রশক্তি, ছাত্রফ্রন্ট ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে শাখা ছাত্রদলের সংঘর্ষ হয়। সংঘর্ষ ক্যাম্পাস থেকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে দুই পক্ষ।





হরমুজ নিয়ে শিগগিরই চুক্তির আশ্বাস
কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১৭
পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস
তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে
‘জুলাই জাদুঘর শুধু স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বাংলাদেশ গঠনের প্রেরণা’
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন
জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে হট্টগোল
জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী 
