শিরোনাম:
ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ৩ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » বরিশালে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
প্রচ্ছদ » প্রধান সংবাদ » বরিশালে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
৮ বার পঠিত
সোমবার ● ৩ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরিশালে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

---

বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন।

আজ সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ওই এলাকার শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম।

জানা যায়, আহতদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা তিনজন অগ্নিদগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার বলেন, বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তার ভেতরে থাকা বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। এতে তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। আগুন নেভাতে তারা বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বোমা বা বিস্ফোরকটি সেখানে কীভাবে এল, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ করে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ব্যবহৃত বিস্ফোরকের ধরন নির্ধারণে তদন্ত শুরু করে পুলিশ।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কি ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্ফোরকের উৎস, ঘটনার নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানা পুলিশ।






আর্কাইভ