মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি
ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সাংবিধানিক প্রক্রিয়া শেষ করে শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দিন-তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। আইন অনুযায়ী স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে ভোটের তারিখ নির্ধারণ করা হবে। এরপর কমিশনের সভায় অনুমোদনের মাধ্যমে গেজেট প্রকাশ করে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমদ, সংসদ সচিব এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন সচিবালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহারসহ সব প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। সংসদ অধিবেশনে থাকুক বা না থাকুক, আইন অনুযায়ী উভয় পরিস্থিতির জন্য পৃথক বিধান রয়েছে। ফলে নির্বাচন আয়োজন নিয়ে কোনো জটিলতা নেই।
![]()
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সংসদ সচিবালয় সরবরাহ করবে। এ জন্য ইতোমধ্যে সংসদ সচিবালয়ে চিঠি দেওয়া হয়েছে। ভোটার তালিকা হাতে পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন শেষ হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচনসহ কমিশনের সামনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। তাই কমিশন দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে চায়।
বৈঠকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়টি আলোচনায় এসেছে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এদিনের বৈঠকে কেবল রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে। গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদ থেকে কোনো রেফারেন্স এলে তখন আইন অনুযায়ী কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার এবং স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী জাতীয় সংসদের সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। একজন প্রার্থীর মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হতে হবে। এছাড়া প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষরও বাধ্যতামূলক।
বিষয়: #ইসি সম্পূর্ণ প্রস্তুত #শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি





তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি 
