শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮
প্রচ্ছদ » প্রধান সংবাদ » হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮
১ বার পঠিত
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮

---

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার(২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮২৮। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৩৩ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে ২ জন ও রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ১০৫ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৬৬০ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ৭৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৫ হাজার ৫৪৪ জনে।






আর্কাইভ