মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » কাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট
কাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট
![]()
নিজস্ব প্রতিবেদক
পাঁচ দফা দাবিতে আগামীকাল বুধবার (২৯ জুলাই) থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট ডেকেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর।
তিনি জানান, পাঁচ দফা দাবিতে আগামীকাল সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
দাবিগুলো হলো-
১. অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন।
২. প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা।
৩. হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি ব্যবস্থা।
৪. লাশবাহী ফ্রিজার ভ্যান এবং লাশ বহনরত অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা।
৫. ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।





দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট
বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব 
