শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » কাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট
প্রচ্ছদ » জাতীয় » কাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট
২ বার পঠিত
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট

---

নিজস্ব প্রতিবেদক

পাঁচ দফা দাবিতে আগামীকাল বুধবার (২৯ জুলাই) থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট ডেকেছে বাংলাদেশ অ‍্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অ‍্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর।

তিনি জানান, পাঁচ দফা দাবিতে আগামীকাল সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

দাবিগুলো হলো-

১. অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন।

২. প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা।

৩. হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি ব্যবস্থা।

৪. লাশবাহী ফ্রিজার ভ্যান এবং লাশ বহনরত অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা।

৫. ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।






আর্কাইভ