মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
![]()
আন্তর্জাতিক ডেস্ক
জাপানের দক্ষিণ প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির।
এ বিষয়ে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শক্তিশালী এই ভূকম্পনের ফলে দেশটিতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং একটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।
এদিকে, ভূমিকম্পের পরপরই উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। ১ মিটার বা ৩.২৮ ফুট উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ উচ্চ ভূমিতে সরে যাওয়ার এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ইতোমধ্যে নির্ধারিত উচ্চতার কিছু ঢেউ উপকূলে রেকর্ড করা হয়ে থাকতে পারে।
পরিস্থিতি সামাল দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয় থেকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মানবজীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জরুরি ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনা করার কথা জানিয়েছে সরকার। দক্ষিণ-পশ্চিম জাপানে আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে তাৎক্ষণিকভাবে কোনো অস্বাভাবিকতা বা বড় ধরনের ত্রুটি ধরা পড়েনি বলে জানিয়েছে পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
ভূমিকম্পের তীব্রতার কারণে কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা এবং মিয়াজাকি প্রিফেকচারে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জুন উত্তর জাপানে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানলেও তাতে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান চারটি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে এবং প্যাসিফিক রিং অব ফায়ারের ওপর অবস্থিত। প্রতি বছর দেশটিতে শত শত ছোট-বড় ভূকম্পন অনুভূত হয়।





নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৭
হরমুজ নিয়ে শিগগিরই চুক্তির আশ্বাস 
