মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন: সংস্কৃতিমন্ত্রী
৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন: সংস্কৃতিমন্ত্রী
![]()
নিজস্ব প্রতিবেদক
আগামী ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই জাদুঘর’ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী। তিনি বলেছেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহ, ঐতিহাসিক আন্দোলন ও সংশ্লিষ্ট স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হচ্ছে।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, জুলাই জাদুঘর প্রতিষ্ঠার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই এর উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন করা হবে।
মন্ত্রী বলেন, দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সেগুলোর যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। জুলাই জাদুঘরে আন্দোলনের বিভিন্ন দলিল, ছবি, স্মারক ও সংশ্লিষ্ট উপকরণ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় দেশের ঐতিহ্য, ইতিহাস ও গুরুত্বপূর্ণ ঘটনাবলির স্মৃতি সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবেই জুলাই জাদুঘর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
সংস্কৃতিমন্ত্রী আশা প্রকাশ করেন, জাদুঘরটি উদ্বোধনের পর এটি দেশের ইতিহাস ও সংস্কৃতিচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।
জাদুঘর নির্মাণে ১১৫ কোটি টাকা ব্যয় এবং সম্ভাব্য অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নিতাই রায় চৌধুরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই তদন্ত করব। আমরা ক্ষমতায় এসেছি মাত্র কয়েক মাস। আমাদের সময়ে নতুন কোনো নিয়োগ বা অতিরিক্ত উন্নয়নকাজ হয়নি। যদি আগে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকে এবং সে বিষয়ে নির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সরকারের লক্ষ্য শতভাগ দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, দুর্নীতির অভিযোগ এবং জাদুঘরের উদ্বোধন-দুটি ভিন্ন বিষয়। জাদুঘরটি যথাযথভাবে নির্মিত হয়েছে কি না, সেটি একটি বিষয়। আর ব্যয় ও দুর্নীতির অভিযোগ আরেকটি বিষয়। এ দুটি বিষয়কে আলাদাভাবে বিবেচনা করা উচিত।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করা হয়েছে।
বিষয়: #৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন: সংস্কৃতিমন্ত্রী





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব 
