মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে ফল ইমপ্রুভ ও পুনরায় পরীক্ষার আশ্বাস
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর, প্রয়োজনে ফল ইমপ্রুভ ও পুনরায় পরীক্ষার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
চলমান বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের চেয়ে সরকারই বেশি উদ্বিগ্ন—কীভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া যায় এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ফলাফল উন্নত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমনে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শুরু থেকেই উদ্বিগ্ন ছিল। আবহাওয়া অনুকূলে থাকবে—সংশ্লিষ্ট সংস্থাগুলোর এমন পূর্বাভাসের ভিত্তিতেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং কোনো কেন্দ্রে জলাবদ্ধতার খবর পাওয়া গেলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লাসহ কয়েকটি কেন্দ্রের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, কোথাও পানি উঠলেও দ্রুত বিকল্প ব্যবস্থা করে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। এরপরও যদি প্রশাসনিক দুর্বলতার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে বিষয়টি যাচাই করে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এ জন্য সরকারের কাছে সংরক্ষিত প্রশ্নপত্রও প্রস্তুত রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিশেষ পরিস্থিতিতে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। একই ধরনের প্রয়োজন দেখা দিলে অন্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও একই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ফলাফল কীভাবে উন্নত করা যায়, তাও সরকার বিবেচনা করছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। তারা আমাদের ভবিষ্যৎ। তাদের কোনোভাবেই বঞ্চিত করা হবে না।
বিষয়: #প্রয়োজনে ফল ইমপ্রুভ ও পুনরায় পরীক্ষার আশ্বাস #শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব 
