বুধবার ● ৮ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় সুবিধাভোগীরা ছাড় পাবেন না
জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় সুবিধাভোগীরা ছাড় পাবেন না
সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
![]()
নিজস্ব প্রতিবেদক
জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি লাভকারী এবং রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, শুধু কোটার মাধ্যমে চাকরি নেওয়া ব্যক্তিরাই নন, ভুয়া পরিচয়ে রাষ্ট্রীয় সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম কার্যদিবসে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের উত্থাপিত জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে মন্ত্রী এ কথা জানান।
আহমেদ আজম খান বলেন, মুক্তিযোদ্ধা কোটায় জালিয়াতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অমুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের শনাক্ত করে ব্যবস্থা নিতে সরকার কাজ করছে। একই সঙ্গে যারা মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের বিভিন্ন সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সরকার কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা মেনে নেবে না। এ বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।
সংসদ সদস্য আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ৭৯ হাজার অমুক্তিযোদ্ধার তথ্য চূড়ান্ত নয়। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বিষয়টি যাচাই করে সঠিক তথ্য নির্ধারণের কাজ চলছে।
মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শহীদের সংখ্যা নিয়ে অতীতে নানা বিতর্ক সৃষ্টি করা হয়েছে। এ ধরনের বিতর্কের কারণে তৎকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও মামলা করেছিল বলে তিনি উল্লেখ করেন।
আহমেদ আজম খান বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সুরক্ষার পাশাপাশি জালিয়াতির মাধ্যমে সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
বিষয়: #জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় সুবিধাভোগীরা ছাড় পাবেন





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব 
