শিরোনাম:
ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ৬ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য-সহিংসতা প্রতিরোধে সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার
প্রচ্ছদ » জাতীয় » নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য-সহিংসতা প্রতিরোধে সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার
৩ বার পঠিত
সোমবার ● ৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য-সহিংসতা প্রতিরোধে সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার

---

নিজস্ব প্রতিবেদক

নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা এবং তাদের প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সরকার, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও পরিবারের সমন্বিত উদ্যোগ এবং দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গতকাল সোমবার সংসদ ভবনে ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের আট সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে ৩০ সেপ্টেম্বরকে ‘জাতীয় কন্যাশিশু দিবস’ ঘোষণা, নারী উন্নয়ন নীতি ও জাতীয় শিশুনীতিতে কন্যাশিশুবিষয়ক পৃথক ধারা সংযোজন, বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধন, পার্লামেন্টারি শিশু অধিকার ককাস গঠন এবং গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়।

ডেপুটি স্পিকার বলেন, দেশের প্রতিটি পরিবারেই কন্যাসন্তান রয়েছে। তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব। ছেলে সন্তানের প্রতি সামাজিক অগ্রাধিকার এবং নারীকে অবমূল্যায়নের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সরকার ইতোমধ্যে বিভিন্ন আইনগত ও নীতিগত উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের কার্যকর বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি পরিবার ও সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলে নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

# ডেপুটি স্পিকার

 






আর্কাইভ