শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২৮ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » তরুণ প্রজন্মই সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
প্রচ্ছদ » জাতীয় » তরুণ প্রজন্মই সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
১১১ বার পঠিত
রবিবার ● ২৮ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তরুণ প্রজন্মই সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

---

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, বর্তমান তরুণ প্রজন্মই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এবং তারাই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের প্রস্তুত করতে হবে।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে তিনি এ কথা বলেন। সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী ও শিক্ষকরা এ আয়োজনে অংশ নেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন অংশ নেন।

মধ্যাহ্নভোজের আগে ও পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং তাদের শিক্ষাজীবন, ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গঠনে ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী ও শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। প্রধানমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন।

---

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দিতে হবে। এসব কার্যক্রম একজন শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী, সৃজনশীল ও নেতৃত্বদানে সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত থাকতে হবে।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংসদ ভবনে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এ আয়োজনকে অনুপ্রেরণাদায়ক ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির আওতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশগ্রহণ এবং সংসদের অধিবেশন কক্ষ ঘুরে সংসদীয় কার্যক্রম প্রত্যক্ষ করেন। এর মাধ্যমে দেশের আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে তাদের বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

আর্কাইভ