শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ২৭ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ব্যাংক থেকে টাকা তোলা উদ্দেশ্যপ্রণোদিত
প্রচ্ছদ » জাতীয় » ব্যাংক থেকে টাকা তোলা উদ্দেশ্যপ্রণোদিত
৮৮ বার পঠিত
শনিবার ● ২৭ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যাংক থেকে টাকা তোলা উদ্দেশ্যপ্রণোদিত

সংসদে এমপি ফজলুল হক মিলন

---

# ইসলামিক ব্যাংকে চাকরির সুযোগ নিয়ে অমুসলিমদের সঙ্গে বৈষম্যের অভিযোগ, ব্যাখ্যা চেয়েছেন এমপি গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে ব্যাংকিং খাত নিয়ে আলোচনায় সরকারদলীয় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন অভিযোগ করেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা তুলে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। একই আলোচনায় ঢাকা-৩ আসনের বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইসলামিক ব্যাংকে অমুসলিমদের চাকরির সুযোগ নিয়ে বৈষম্যের অভিযোগ তুলে সরকারের কাছে এর ব্যাখ্যা দাবি করেছেন।

গতকাল শনিবার ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের ১৬তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন।

এমপি ফজলুল হক মিলন বলেন, কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে ব্যাংকের সামনে মিছিল করছেন এবং একসঙ্গে বড় অঙ্কের অর্থ তুলে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করছেন। তার ভাষায়, ‘একেক দিনে পাঁচ লাখ, ১০ লাখ টাকা তোলা হচ্ছে। এটি নিত্যপ্রয়োজনীয় চাহিদার জন্য নয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে টাকা তোলা হচ্ছে।’ তিনি বলেন, এভাবে ব্যাংক থেকে অর্থ তুলে ঘরে রাখলে অর্থের স্বাভাবিক প্রবাহ ও ব্যাংকিং ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তিনি বিরোধী দলসহ সবার সহযোগিতা কামনা করেন।

একই আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটি ইসলামিক ব্যাংকে চাকরির জন্য সুপারিশ করার পর তাকে জানানো হয়, প্রার্থী হিন্দু হওয়ায় সেখানে চাকরি দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, যদি ইসলামিক ব্যাংকে মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা চাকরি করতে না পারেন, তাহলে তা বৈষম্য নয় কি? তিনি আরও বলেন, ব্যাংক কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়; এটি একটি আর্থিক প্রতিষ্ঠান। তাই ধর্মের ভিত্তিতে কর্মসংস্থানে বৈষম্য থাকলে তার ব্যাখ্যা থাকা উচিত। বিএনপি সব ধর্মের মানুষের মূল্যবোধকে সমানভাবে ধারণ করে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা ও কর্মসংস্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা প্রয়োজন।

# সংসদ/



বিষয়: #



জাতীয় এর আরও খবর

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

আর্কাইভ