শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ২৭ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য?
প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য?
৯১ বার পঠিত
শনিবার ● ২৭ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য?

সংসদে গয়েশ্বর চন্দ্র রায়

---

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কি শুধু মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, নাকি ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের সব মানুষের জন্য—জাতীয় সংসদে এমন প্রশ্ন তুলেছেন ঢাকা-৩ আসনের বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একই সঙ্গে তিনি ইসলামি ব্যাংকে অমুসলিমদের চাকরির সুযোগ নিয়ে বৈষম্যের অভিযোগ তুলে এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যাও দাবি করেন।

গতকাল শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটি ইসলামিক ব্যাংকের পরিচালকের কাছে চাকরির জন্য সুপারিশ করার পর তাকে জানানো হয়, প্রার্থী হিন্দু হওয়ায় সেখানে চাকরি দেওয়া সম্ভব নয়। বিষয়টি উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, ‘ব্যাংকের নামের আগে ইসলাম থাকলেই যদি মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষ সেখানে চাকরি করতে না পারে, তাহলে এটা কি বৈষম্য নয়? বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য?’

তিনি বলেন, ব্যাংক কোনো মসজিদ বা মাদ্রাসা নয়; এটি একটি আর্থিক প্রতিষ্ঠান। তাই ধর্মের ভিত্তিতে কর্মসংস্থানে বৈষম্য থাকলে তার ব্যাখ্যা থাকা উচিত। একই সঙ্গে তিনি জানতে চান, যদি এমন নীতি সত্যিই থেকে থাকে, তাহলে ইসলামিক ব্যাংক, ইসলামিক ইন্স্যুরেন্স বা ইসলামিক নামধারী অন্যান্য প্রতিষ্ঠানে অমুসলিমদের অবস্থান কী হবে।

বিএনপির আদর্শ তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দলটি কোনো নির্দিষ্ট ধর্মের রাজনীতি করে না; বরং সব ধর্মের মানুষের মূল্যবোধকে সমানভাবে ধারণ করে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে ‘ইসলামিক বাংলাদেশ’ হিসেবে নয়, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি ‘বাংলাদেশি’ জাতিসত্তার ভিত্তিতে এগিয়ে নেওয়ার কথা বলেছেন।

তিনি আরও বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং গঠনমূলক সমালোচনার মাধ্যমে রাষ্ট্রকে সঠিক পথ দেখানোই বিরোধী দলের দায়িত্ব। সব ধর্মের মূল শিক্ষা মানবতা, সততা ও ন্যায়বিচার—রাষ্ট্র পরিচালনায়ও সেই মূল্যবোধের প্রতিফলন থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

# সংসদে গয়েশ্বর/শায়লা



বিষয়: #  #



জাতীয় এর আরও খবর

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

আর্কাইভ