শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ২৭ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সংসদে ইসলামী ব্যাংকের উন্নয়ন ও যাকাত টেলিভিশন চাইলেন পার্থ
প্রচ্ছদ » জাতীয় » সংসদে ইসলামী ব্যাংকের উন্নয়ন ও যাকাত টেলিভিশন চাইলেন পার্থ
৭৫ বার পঠিত
শনিবার ● ২৭ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদে ইসলামী ব্যাংকের উন্নয়ন ও যাকাত টেলিভিশন চাইলেন পার্থ

---

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সম্প্রসারণ, যাকাত ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করা এবং এ জন্য একটি জাতীয় ডাটাবেজ ও ‘যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব জাতীয় সংসদে তুলেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে ভোলার সার্বিক উন্নয়নে পৃথক একটি উন্নয়ন কর্তৃপক্ষ (ডেভেলপমেন্ট অথরিটি) গঠনেরও দাবি জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার সংসদের বাজেট অধিবেশনের ১৬তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব প্রস্তাব দেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, যাকাত বাংলাদেশের একটি ‘হিডেন ইকোনমি’। দেশে কত টাকা যাকাত দেওয়া হয়, তার কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। তাই প্রতিটি নির্বাচনী এলাকায় যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিদের নিয়ে একটি জাতীয় ডাটাবেজ তৈরি করা উচিত, যাতে দেশের পাশাপাশি প্রবাসীরাও সহজে প্রকৃত উপকারভোগীদের কাছে যাকাত পৌঁছে দিতে পারেন।

তিনি বলেন, যাকাত ব্যবস্থাকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে একটি ‘যাকাত টেলিভিশন’ চালু করা যেতে পারে। এর মাধ্যমে যাকাতদাতা ও যাকাতগ্রহীতাদের মধ্যে যোগাযোগ সহজ হবে এবং দান কার্যক্রম আরও বিস্তৃত হবে।

ইসলামী ব্যাংকিং প্রসঙ্গে পার্থ বলেন, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা রাতারাতি পরিবর্তন করা সম্ভব না হলেও বিশ্বজুড়ে ইসলামী ব্যাংকিংয়ের প্রসার ঘটছে। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশেও এ খাত গুরুত্ব পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বাজেট আলোচনায় তিনি বলেন, দীর্ঘদিনের দুর্নীতির কারণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে বর্তমান সরকার একটি কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেন।

নিজ নির্বাচনি এলাকা ভোলার উন্নয়নের প্রসঙ্গ তুলে পার্থ বলেন, জেলায় বিপুল গ্যাসসম্পদ রয়েছে। তাই ভোলাকে দেশের অর্থনীতির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশেষ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া প্রয়োজন।

# সংসদে পার্থর দাবি/শায়লা



বিষয়: #



জাতীয় এর আরও খবর

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

আর্কাইভ