শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ২৭ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’: সংসদে এমপিদের উদ্দেশ্যে স্পিকার
প্রচ্ছদ » জাতীয় » ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’: সংসদে এমপিদের উদ্দেশ্যে স্পিকার
৭৮ বার পঠিত
শনিবার ● ২৭ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’: সংসদে এমপিদের উদ্দেশ্যে স্পিকার

---

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনা শুরুর আগে সংসদ সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করার কড়া নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অতিরিক্ত সময় চেয়ে তাঁকে বিব্রত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মুদিদোকানে লেখা থাকে, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

গতকাল শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম দিনে বাজেট আলোচনার সূচনায় স্পিকার জানান, হাতে সময় কম থাকায় নির্ধারিত সময় মেনেই সব সদস্যকে বক্তব্য শেষ করতে হবে। তিনি বলেন, সরকারি ও বিরোধী দলের হুইপরা যে সময় নির্ধারণ করেছেন, তার বাইরে অতিরিক্ত সময় দেওয়া হবে না।

স্পিকার সংসদ সদস্যদের ঘড়ির দিকে লক্ষ্য রেখে বক্তব্য দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, এমনভাবে বক্তব্য শেষ করতে হবে যাতে অসমাপ্ত অবস্থায় বসে যেতে না হয়।

এদিন ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শেষে বাজেট বিতর্ক শুরু হলে প্রতিটি বক্তার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন অতিরিক্ত সময় চাইলে স্পিকার সরাসরি বলেন, ‘সময় নাই।’ পরে আবার সময়ের আবেদন জানালে তিনি রসিকতার সুরে পুনরায় বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

চট্টগ্রামের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীও বক্তব্যের সময় বাড়ানোর অনুরোধ করলে স্পিকার জানান, সময় নির্ধারণ করেন হুইপরা, তাঁর দায়িত্ব শুধু তা কার্যকর করা।

# স্পিকার/শায়লা



বিষয়: #



জাতীয় এর আরও খবর

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

আর্কাইভ