বুধবার ● ২৪ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় দেশে ইলেকট্রনিক শিল্প স্থাপন করা হবে
দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় দেশে ইলেকট্রনিক শিল্প স্থাপন করা হবে
![]()
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে ইলেকট্রনিক শিল্প স্থাপনে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চেয়েছে সরকার। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গত দুই দশকে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ক্রমেই জোরদার হচ্ছে। তিনি বলেন, সংসদীয় কূটনীতির মাধ্যমে এ সম্পর্ক আরও গভীর ও কার্যকর করা সম্ভব।
স্পিকার জানান, বর্তমানে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে আলোচনা চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ চুক্তি বাস্তবায়িত হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইলেকট্রনিক পণ্যের শুল্কমুক্ত আমদানির সুযোগ সৃষ্টি করা হয়েছে। এর ফলে বাংলাদেশে আধুনিক ইলেকট্রনিক শিল্প গড়ে তুলতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী স্যামসাংসহ কোরিয়ান কোম্পানিগুলোর প্রতি সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
স্পিকার কোরিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখায় দক্ষিণ কোরিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ভোলার গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন ও ইউরিয়া সার কারখানা নির্মাণেও দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়: #দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় দেশে ইলেকট্রনিক শিল্প স্থাপন ক





আংশিক চালু হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার
১১ দলীয় ঐক্যের ঘেরাও কর্মসূচি ঘিরে সচিবালয়ের সব গেট বন্ধ
সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
‘জুলাই জাদুঘর শুধু স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বাংলাদেশ গঠনের প্রেরণা’
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন
জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে হট্টগোল
জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী 
