বুধবার ● ২৪ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, শুরু ১ জুলাই
অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, শুরু ১ জুলাই
![]()
নিজস্ব প্রতিবেদক
দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে।
মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে এ তথ্য জানায়।
অফিস আদেশে বলা হয়, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপনে নির্ধারিত সময়সূচি সংশোধন করা হয়েছে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী এসব পরীক্ষা ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।
সংশোধিত নির্দেশনায় জানানো হয়, নতুন সময়সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা ১ জুলাই (বুধবার) শুরু হয়ে ১৬ জুলাই (বৃহস্পতিবার) শেষ হবে।
মাউশি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে নতুন সময়সূচি অনুসারে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে। শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্দেশনাটি দ্রুত বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
বিষয়: #অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচিতে পরিবর #শুরু ১ জুলাই





ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
প্রয়াত আমীরুল মোমেনীন: দায়িত্বশীল সাংবাদিকতায় অনুকরণীয় ব্যক্তিত্ব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি 
