শিরোনাম:
ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ১৭ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » মামলা জটিলতায় হাজার হাজার শিক্ষক নিয়োগ ও পদোন্নতি: শিক্ষামন্ত্রী
প্রচ্ছদ » জাতীয় » মামলা জটিলতায় হাজার হাজার শিক্ষক নিয়োগ ও পদোন্নতি: শিক্ষামন্ত্রী
৯৯ বার পঠিত
বুধবার ● ১৭ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মামলা জটিলতায় হাজার হাজার শিক্ষক নিয়োগ ও পদোন্নতি: শিক্ষামন্ত্রী

---

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন মামলার জটিলতার কারণে দেশের হাজার হাজার শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ কার্যক্রম দীর্ঘদিন ধরে আটকে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে কার্যপ্রণালীর ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এর আগে সরকারি দলের সদস্য জয়নাল আবেদীন ফারুক সংসদে বিষয়টি উত্থাপন করেন। জবাবে শিক্ষামন্ত্রী জানান, ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়াসহ আরও ২ হাজার ৬০০ এবং ১৭ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রমও মামলার কারণে ঝুলে আছে।

মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই এসব জটিলতা নিরসনে কাজ করে যাচ্ছেন তিনি। দায়িত্ব পাওয়ার প্রথম সপ্তাহ থেকেই আদালতপাড়ায় গিয়ে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন। তবে এখন পর্যন্ত আপিল বিভাগে মামলাগুলো কার্যতালিকায় না আসায় নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, শুধু শিক্ষক নিয়োগই নয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, কলেজের অধ্যক্ষ নিয়োগ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগও মামলা জটিলতার কারণে আটকে রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোর দফতরি-কাম-নাইটগার্ড নিয়োগ কার্যক্রমও একই কারণে স্থগিত রয়েছে। শিক্ষা ও প্রাথমিক শিক্ষা খাতে বর্তমানে হাজার হাজার মামলা বিচারাধীন থাকায় প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তিনি সংসদকে জানান, দেশে ইতোমধ্যে প্রায় ৩৩ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য হয়েছে। কিন্তু পদোন্নতি-সংক্রান্ত জটিলতা ও মামলার কারণে অনেক যোগ্য শিক্ষক প্রধান শিক্ষক হওয়ার আগেই অবসরে চলে যাচ্ছেন।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, সারা দেশে এমন বহু শিক্ষক রয়েছেন, যারা প্রধান শিক্ষক হওয়ার সব যোগ্যতা অর্জন করেও পদোন্নতি পাচ্ছেন না। বিচারাধীন মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা কঠিন হবে।

তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক বদলির দায়িত্ব উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে এবং সরকার চলমান সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: প্রধানমন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: প্রধানমন্ত্রী
জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী
তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর
জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ
সিঙ্গাপুরে ইসির এনআইডি কার্যক্রম চালু সিঙ্গাপুরে ইসির এনআইডি কার্যক্রম চালু
‘৫ আগস্ট ঘিরে নাশকতা করার সক্ষমতা নেই কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের’ ‘৫ আগস্ট ঘিরে নাশকতা করার সক্ষমতা নেই কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের’
মাছ-মুরগি-ডিমের দামে উর্ধ্বগতি মাছ-মুরগি-ডিমের দামে উর্ধ্বগতি
ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে
সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

আর্কাইভ