শিরোনাম:
ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ১৭ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » তিস্তায় আরও এক ব্যারেজ করবে সরকার, নির্মাণ ব্যয় সমীক্ষা চলছে
প্রচ্ছদ » জাতীয় » তিস্তায় আরও এক ব্যারেজ করবে সরকার, নির্মাণ ব্যয় সমীক্ষা চলছে
৭৮ বার পঠিত
বুধবার ● ১৭ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিস্তায় আরও এক ব্যারেজ করবে সরকার, নির্মাণ ব্যয় সমীক্ষা চলছে

সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী

---

নিজস্ব প্রতিবেদক

শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানি সংরক্ষণের জন্য আরও একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্ভাব্য প্রকল্পটির কারিগরি ও আর্থিক বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। একই সঙ্গে রেলপথে যাতায়াত দ্রুত ও নিরাপদ করতে প্রধান প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত, আগামী পাঁচ বছরে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য, হামের প্রাদুর্ভাব রোধে ইপিআই কার্যক্রম জোরদার এবং পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। এছাড়া হজের খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে নতুন উদ্যোগ নেওয়ার কথাও সংসদে তুলে ধরা হয়েছে।

বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের লিখিত জবাব টেবিলে উত্থাপন করা হয়। রাষ্ট্রীয় কাজে ঢাকার বাইরে থাকায় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, তিস্তা নদীকেন্দ্রিক টেকসই ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনার সমীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। এতে ১১০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ১১০ কিলোমিটার ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ৬৭টি গ্রোয়েন নির্মাণ ও ১৭০ বর্গকিলোমিটার ভূমি পুনরুদ্ধারের প্রস্তাব রয়েছে। তিস্তার উজানে পানিপ্রবাহ কমে যাওয়ায় কৃষি ও সেচ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন বা বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিড, মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা এবং স্মার্ট মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে। ২০৪৫ সাল পর্যন্ত তিন মেয়াদে আন্তনগর ও কমিউটার ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

বাজেট অধিবেশনের ৯ম দিন > 

 

# নতুন তিস্তা ব্যারেজের আর্থিক ব্যয় পরীক্ষা-নিরীক্ষা চলছে

# রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন

# পাঁচ বছরে কর-জিডিপি ১০ শতাংশে উন্নীত করা সম্ভব

# হাম প্রতিরোধে ইপিআই কার্যক্রমে জোর, টিকায় গাফিলতি পেলে ব্যবস্থা 

# পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে

# হজের খরচ কমিয়ে সাধারণের নাগালে আনার পরিকল্পনা

মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটালাইজেশন, কর প্রশাসনের আধুনিকায়ন এবং কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপের মাধ্যমে আগামী পাঁচ বছরে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে। ২০৩৫ সালের মধ্যে এ হার ১৫ শতাংশে উন্নীত করারও লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশে হামের প্রাদুর্ভাব রোধে জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদার করা হয়েছে। টিকা সংগ্রহ বা সরবরাহ ব্যবস্থায় কোনো গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, হজের খরচ আরও কমিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষের নাগালের মধ্যে আনতে সরকার কূটনৈতিক ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করবে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদকে জানান, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে বন্দির সংখ্যা ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ। কারাগার ব্যবস্থাপনার উন্নয়ন এবং অতিরিক্ত বন্দির চাপ কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

# সংসদ/শায়লা/১৭ জুন ২০২৬



বিষয়: #  #



জাতীয় এর আরও খবর

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: প্রধানমন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: প্রধানমন্ত্রী
জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী
তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর
জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ
সিঙ্গাপুরে ইসির এনআইডি কার্যক্রম চালু সিঙ্গাপুরে ইসির এনআইডি কার্যক্রম চালু
‘৫ আগস্ট ঘিরে নাশকতা করার সক্ষমতা নেই কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের’ ‘৫ আগস্ট ঘিরে নাশকতা করার সক্ষমতা নেই কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের’
মাছ-মুরগি-ডিমের দামে উর্ধ্বগতি মাছ-মুরগি-ডিমের দামে উর্ধ্বগতি
ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে
সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

আর্কাইভ