শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ১৭ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে উত্থাপন, বক্তব্যের অংশ এক্সপাঞ্জ
প্রচ্ছদ » জাতীয় » ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে উত্থাপন, বক্তব্যের অংশ এক্সপাঞ্জ
২ বার পঠিত
বুধবার ● ১৭ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে উত্থাপন, বক্তব্যের অংশ এক্সপাঞ্জ

---

নিজস্ব প্রতিবেদক

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগ জাতীয় সংসদে উত্থাপন করেছেন মেহেরপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. তাজউদ্দিন খান। তবে সরকারের পক্ষের আপত্তির মুখে তার বক্তব্যের একটি অংশ সংসদের কার্যবিবরণী থেকে ‘এক্সপাঞ্জ’ করা হয়।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তাজউদ্দিন খান বলেন, ফ্যামিলি কার্ড পাওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটছে। সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণ এবং অর্থ আদায়ের ঘটনা ঘটেছে।

এ সময় নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ‘ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে’—এই বক্তব্যের প্রতিবাদ জানান এবং তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি আমলে নিয়ে ওই অংশটি এক্সপাঞ্জ করার নির্দেশ দেন।

তবে এর প্রতিবাদ করেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। তিনি বলেন, কোনো বক্তব্য অসত্য বা অসংসদীয় না হলে তা এক্সপাঞ্জ করার সুযোগ নেই। পরে ডেপুটি স্পিকারের অনুমতি নিয়ে তাজউদ্দিন খান তার বক্তব্যের পক্ষে দুটি ঘটনার উল্লেখ করেন।

তিনি বলেন, গত ১০ এপ্রিল ফরিদপুরের সোনাগাজী থানায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং পুলিশ প্রাথমিক সত্যতা পেয়েছে। এছাড়া গত ২৫ এপ্রিল রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাঙ্গা ইউনিয়নে একই ধরনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পরে ডেপুটি স্পিকার বলেন, শুধুমাত্র ‘ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে’—এই অংশটুকু এক্সপাঞ্জ করা হয়েছে। তবে পরবর্তীতে সদস্যরা যে ব্যাখ্যা ও তথ্য উপস্থাপন করেছেন, তা সংসদের রেকর্ডে থাকবে।



বিষয়: #  #



জাতীয় এর আরও খবর

তিস্তায় আরও এক ব্যারেজ করবে সরকার, নির্মাণ ব্যয় সমীক্ষা চলছে তিস্তায় আরও এক ব্যারেজ করবে সরকার, নির্মাণ ব্যয় সমীক্ষা চলছে
মামলা জটিলতায় হাজার হাজার শিক্ষক নিয়োগ ও পদোন্নতি: শিক্ষামন্ত্রী মামলা জটিলতায় হাজার হাজার শিক্ষক নিয়োগ ও পদোন্নতি: শিক্ষামন্ত্রী
কৌশলগত ভারসাম্য রক্ষায় বহুমুখী কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী কৌশলগত ভারসাম্য রক্ষায় বহুমুখী কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
‘এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ’: সংসদে আমির হামজা ‘এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ’: সংসদে আমির হামজা
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি
দেশের সব খাতে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে: স্পিকার দেশের সব খাতে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে: স্পিকার
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছা নিয়েই বড় প্রশ্ন: পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সদিচ্ছা নিয়েই বড় প্রশ্ন: পররাষ্ট্রমন্ত্রী
১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ স্থাপনের প্রকল্প অনুমোদন ১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ স্থাপনের প্রকল্প অনুমোদন

আর্কাইভ