শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে শুরু
প্রচ্ছদ » জাতীয় » স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে শুরু
৬ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে শুরু

বাজেট অধিবেশনের ৮ম দিন

---

বিশেষ প্রতিনিধি

চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের আধুনিকায়ন, উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ নির্মাণ, রাজধানীতে পানির চাহিদা ও উৎপাদনের ঘাটতি, সংসদীয় শৃঙ্খলা এবং বিরোধী দলের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনের বৈঠকে।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের বৈঠকে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি জানান, বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে। অধিবেশনে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে আরও আধুনিক ও কার্যকর সেবা কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ এবং আইসিটি বিভাগের আওতাধীন ‘অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)’ প্রকল্পের মাধ্যমে ‘ডিজিটাল সেন্টার ২.০’ বাস্তবায়নের কাজ চলছে। এ লক্ষ্যে এটুআই এবং ইউএনডিপি বেইসলাইন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করছে।

> আধুনিক হচ্ছে প্রতিটি ইউনিয়নের ডিজিটাল সেন্টার

> উপজেলা পর্যায়ে এমপিদের ‘পরিদর্শন কক্ষ’, প্রতিটিতে বরাদ্দ ৬ লাখ টাকা

> ঢাকায় দৈনিক পানির চাহিদা ৩২৫ কোটি লিটার, ঘাটতি প্রায় ২৫ কোটি

> ‘সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে’— স্পিকার

> ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরক’— এমপি মুজিবুর রহমান

> ‘বগলদাবা নয়, কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই’— শফিকুর রহমান

মন্ত্রী বলেন, ডিজিটাল সেন্টারগুলোতে উদ্যোক্তাদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ‘প্রবাসী হেল্প ডেস্ক’ স্থাপন, তরুণদের জন্য ‘স্কিলস ফিউশন সেন্টার’, ফ্রিল্যান্সিং ও ই-কমার্স প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদ সদস্যদের জন্য উপজেলা পর্যায়ে পৃথক পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগের কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের সব উপজেলা পরিষদ কমপ্লেক্সে সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য একটি করে ‘পরিদর্শন কক্ষ’ নির্মাণ করা হবে। এ লক্ষ্যে প্রতিটি উপজেলার জন্য ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজধানীর পানি সংকটের চিত্র তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন পানির চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার হলেও ঢাকা ওয়াসা বর্তমানে উৎপাদন করছে ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার। ফলে প্রতিদিন প্রায় ২৫ কোটি লিটার পানির ঘাটতি রয়েছে। তিনি বলেন, সরবরাহ করা পানি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী পরীক্ষার মাধ্যমে বিশুদ্ধ করা হয় এবং প্রতিদিন ৪০ থেকে ৫০টি নমুনা পরীক্ষা করে পানির গুণগত মান নিশ্চিত করা হচ্ছে।

অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডার নিয়ে আলোচনা করতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, “সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়। এখানে কথা বলতে হলে কার্যপ্রণালি বিধি ও সংবিধান মেনে চলতে হবে।” তিনি বলেন, সংসদের সব সদস্যের সমান অধিকার রয়েছে, তবে সংসদ পরিচালিত হয় নির্দিষ্ট আইন-কানুন ও বিধির আওতায়। কোনো বিষয়ে আলোচনা করতে হলে যথাযথ নোটিশ দিতে হবে।

এদিন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মো. মুজিবুর রহমান সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়টিকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং শিরকের কাছাকাছি বলে মন্তব্য করেন। তিনি বলেন, কার্যপ্রণালি বিধিতে এ ধরনের রীতি বাদ দেওয়ার বিধান রয়েছে এবং তা সবার মেনে চলা উচিত। তার এ বক্তব্যের প্রতি সমর্থন জানান রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমীন।

পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে নুরুল আমীন অভিযোগ করেন, ঈদ পেরিয়ে গেলেও জুনের ১৬ তারিখ পর্যন্ত মাদ্রাসার কোনো শিক্ষক মে মাসের বেতন পাননি। তিনি দ্রুত বেতন পরিশোধ এবং ইবতেদায়ি মাদ্রাসা সরকারি করার দাবি জানান।

একই দিন জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, তার দল ‘বগলদাবা’ কিংবা সংঘাতমুখী বিরোধী দলের ভূমিকা পালন করবে না। জনগণের স্বার্থে একটি কার্যকর, যৌক্তিক ও গঠনমূলক বিরোধী দলের দায়িত্ব পালন করাই তাদের লক্ষ্য।

তিনি বলেন, কোনো বিষয়ে মতামত উপেক্ষা করা হলে তারা ওয়াকআউট করতে পারেন, তবে দীর্ঘমেয়াদে সংসদ বর্জনের পথে যাবেন না। সংসদে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে যৌক্তিক অবস্থান গ্রহণ এবং প্রয়োজন হলে সরকারের সমালোচনা করাই একটি কার্যকর বিরোধী দলের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

প্রতিবেদনের হাইলাইটস:

 

স্থানীয় সরকার নির্বাচন: চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইউনিয়ন ডিজিটাল সেন্টার: তৃণমূল পর্যায়ে প্রযুক্তিনির্ভর জনসেবা সম্প্রসারণে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে আধুনিক ও আরও কার্যকর সেবা কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে।

এমপিদের পরিদর্শন কক্ষ: উপজেলা পরিষদে সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য পৃথক ‘পরিদর্শন কক্ষ’ নির্মাণে প্রতিটি উপজেলায় ৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

ঢাকার পানির সংকট: রাজধানীতে প্রতিদিন পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার হলেও ঢাকা ওয়াসার উৎপাদন সক্ষমতা ২৯৫-৩০০ কোটি লিটার, ফলে দৈনিক প্রায় ২৫ কোটি লিটার ঘাটতি রয়েছে।

সংসদীয় শৃঙ্খলা: সংসদ ‘হুটহাট কথা বলার জায়গা নয়’ উল্লেখ করে কার্যপ্রণালি বিধি ও সংবিধান মেনে বক্তব্য দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

ধর্মীয় বিতর্ক: সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক ও শিরকের কাছাকাছি বলে মন্তব্য করেছেন জামায়াতের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান।

 

#সংসদ/শায়লা/১৬ জুন ২০২৬



বিষয়: #



জাতীয় এর আরও খবর

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ স্থাপনের প্রকল্প অনুমোদন ১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ স্থাপনের প্রকল্প অনুমোদন
বিএনপি সরকারের এই বাজেট ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের বিএনপি সরকারের এই বাজেট ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের
‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরক’— এমপি মুজিবুর রহমান ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরক’— এমপি মুজিবুর রহমান
নবনির্বাচিত এমপিদের সক্ষমতা বাড়াতে সহযোগিতার প্রস্তাব আইআরআই’র নবনির্বাচিত এমপিদের সক্ষমতা বাড়াতে সহযোগিতার প্রস্তাব আইআরআই’র
কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই: শফিকুর রহমান কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই: শফিকুর রহমান
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সন্ত্রাস–দুর্নীতি ও অর্থ পাচার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত: ড. কামাল হোসেন সন্ত্রাস–দুর্নীতি ও অর্থ পাচার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত: ড. কামাল হোসেন
ফ্যামিলি কার্ড: ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক ফ্যামিলি কার্ড: ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক
অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব

আর্কাইভ