শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই: শফিকুর রহমান
প্রচ্ছদ » জাতীয় » কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই: শফিকুর রহমান
৩ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই: শফিকুর রহমান

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

---

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে ‘বগলদাবা’ কিংবা সংঘাতমুখী বিরোধী দলের ভূমিকায় না গিয়ে জনগণের স্বার্থে একটি কার্যকর, যৌক্তিক ও গঠনমূলক বিরোধী দলের দায়িত্ব পালন করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমনটাই জানিয়েছেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলাম, উপনেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ জামায়াতের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতে দেশে দুই ধরনের বিরোধী দল দেখা গেছে—একটি ছিল সরকারের নিয়ন্ত্রণাধীন, অন্যটি সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করে দীর্ঘ সময় সংসদ বর্জনের পথে হেঁটেছে। জামায়াত এ দুই ধারার কোনোটিই অনুসরণ করবে না।

তিনি বলেন, “আমরা বগলদাবা বিরোধী দল হবো না, আবার এমন আচরণও করবো না যাতে জনস্বার্থ ক্ষুণ্ন হয়। সংসদে আমাদের অবস্থান প্রথম দিন থেকেই স্পষ্ট—উই উইল বি রিজনেবল অ্যান্ড লজিক্যাল।”

বিরোধীদলীয় নেতা জানান, সংসদে তারা ইতোমধ্যে গণভোটের ফলাফল বাস্তবায়ন, ব্যাংকিং খাতের সংকট, প্রবাসীদের সমস্যা এবং সীমান্তে ‘পুশ-ইন’ ইস্যুসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিয়েছেন। প্রবাসীদের সমস্যা সমাধানে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হলেও সরকার এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি বলেও তিনি উল্লেখ করেন।

সীমান্তে ‘পুশ-ইন’ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে এটি সংসদে আলোচিত হওয়া প্রয়োজন।

বাজেট অধিবেশন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, কার্যপ্রণালি বিধি অনুযায়ী মার্চে সম্পূরক বাজেট উপস্থাপনের কথা থাকলেও তা জুনের মাঝামাঝি সময়ে আনা হয়েছে, যা জবাবদিহিতা দুর্বল করে। তিনি অভিযোগ করেন, অর্থবছরের শেষ দিকে তড়িঘড়ি করে সরকারি অর্থ ব্যয়ের ফলে অপচয় ও অনিয়মের সুযোগ সৃষ্টি হয়।

ফিসকাল ইয়ার জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিয়ে তিনি বলেন, এতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও ব্যয় ব্যবস্থাপনায় অধিক কার্যকারিতা আসবে।

সংসদীয় আচরণ প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত আক্রমণ, দলীয় চরিত্রহনন বা অযথা প্রশংসা-স্তুতিতে সংসদের সময় নষ্ট করা উচিত নয়। “আমরা এখানে কারও প্রশংসা করতে আসিনি, জনগণের পক্ষে কথা বলতে এসেছি।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংসদকে ‘মিলমিশের সংসদ’ আখ্যা দেওয়ার ধারণা নাকচ করে ডা. শফিকুর রহমান বলেন, যৌক্তিক বিষয়ে সমর্থন দেওয়া এবং প্রয়োজন হলে সরকারের সমালোচনা করাই একটি কার্যকর সংসদীয় বিরোধী দলের দায়িত্ব। কোনো বিষয়ে মতামত উপেক্ষা করা হলে তারা ওয়াকআউট করতে পারেন, তবে দীর্ঘমেয়াদে সংসদ বর্জনের পথে যাবেন না।

সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, জামায়াত সংবিধান সংশোধনের চেয়ে সংস্কারের পক্ষে। এ বিষয়ে কোনো প্রস্তাব এলে দলটি তা বিবেচনা করবে।

# সংসদ/শায়লা/১৬ জুন ২৬



বিষয়: #



জাতীয় এর আরও খবর

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ স্থাপনের প্রকল্প অনুমোদন ১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ স্থাপনের প্রকল্প অনুমোদন
বিএনপি সরকারের এই বাজেট ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের বিএনপি সরকারের এই বাজেট ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের
‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরক’— এমপি মুজিবুর রহমান ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরক’— এমপি মুজিবুর রহমান
নবনির্বাচিত এমপিদের সক্ষমতা বাড়াতে সহযোগিতার প্রস্তাব আইআরআই’র নবনির্বাচিত এমপিদের সক্ষমতা বাড়াতে সহযোগিতার প্রস্তাব আইআরআই’র
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে শুরু
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সন্ত্রাস–দুর্নীতি ও অর্থ পাচার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত: ড. কামাল হোসেন সন্ত্রাস–দুর্নীতি ও অর্থ পাচার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত: ড. কামাল হোসেন
ফ্যামিলি কার্ড: ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক ফ্যামিলি কার্ড: ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক
অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব

আর্কাইভ