শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » নবনির্বাচিত এমপিদের সক্ষমতা বাড়াতে সহযোগিতার প্রস্তাব আইআরআই’র
প্রচ্ছদ » জাতীয় » নবনির্বাচিত এমপিদের সক্ষমতা বাড়াতে সহযোগিতার প্রস্তাব আইআরআই’র
৮৩ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবনির্বাচিত এমপিদের সক্ষমতা বাড়াতে সহযোগিতার প্রস্তাব আইআরআই’র

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) বাংলাদেশস্থ রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি।

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ, কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ প্রস্তাব দেন আইআরআইয়ের বাংলাদেশস্থ রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি। সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আইআরআইয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবহিত করেন জন ফ্লুহার্টি। বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং আইআরআইয়ের কনসালট্যান্ট অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।

এ সময় শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচারের প্রসঙ্গ তুলে ধরে স্পিকার ওই অর্থ দেশে ফিরিয়ে আনতে মার্কিন সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকে আয়নাঘর, গুম, খুন এবং বিরোধী মত দমনের কারণে মানুষের মত প্রকাশের স্বাধীনতা প্রায় সম্পূর্ণভাবে রুদ্ধ হয়ে পড়েছিল।

স্পিকার বলেন, ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকার বিরোধী দলের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যপ্রণালি আয়ত্তে আনতে ইতোমধ্যে ইউএনডিপির উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো বিরোধী দলসহ সব নাগরিকের মত প্রকাশের স্বাধীনতাকে সর্বোচ্চ সম্মান জানিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং দেশকে দুর্নীতিমুক্ত করা। সরকার ও বিরোধী দল আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে জ্বালানি সংকটসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে বিরোধী দলের সহযোগিতাকে ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেন।

# স্পিকার/শায়লা/১৬ জুন ২৬ 



বিষয়: #



জাতীয় এর আরও খবর

নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
বিদেশে ১ পয়সা থাকার প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেবো: ঘোষণা আসিফের বিদেশে ১ পয়সা থাকার প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেবো: ঘোষণা আসিফের
ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি ডাকসুর কর্মকাণ্ডে ঢাবির তিন তদন্ত কমিটি
১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু
দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা ‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু

আর্কাইভ