বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
>পরিবারকে সান্ত্বনা দেবেন, দ্রুত বিচারের আশ্বাস
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাতে সচিবালয়ে চলমান মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের সান্ত্বনা দেবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে রামিসার পরিবারের খোঁজখবর নেবেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেবেন।
সচিবালয়ে সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া মন্ত্রিসভার বৈঠক রাত ৯টার দিকে শেষ হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী সরাসরি পল্লবীতে রামিসাদের বাসায় যাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম হক রামিসাদের বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন শিশু ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং গ্রেফতার আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই বাসার বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পর পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।
বিষয়: #রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান





রামিসা হত্যাকাণ্ড: ছেলে সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তি চান বাবা-মাও
স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের
গণপরিবহনে নারীর নিরাপত্তা এখনো বড় সংকট
জাল দলিল করে ৫০ বিঘা জমি ভোগদখল
সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ জন হজযাত্রী
বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে
স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি 
