বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » পরবর্তী এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী
পরবর্তী এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন। নতুন এ সময়সূচির কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি শেষ হবে এবং এইচএসসি পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই। পরীক্ষার বিস্তারিত রুটিন তৈরির কাজও চলছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগে আগামী বছরের এসএসসি পরীক্ষা ডিসেম্বর মাসে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। তবে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহলের আপত্তির পর সেই পরিকল্পনা থেকে সরে আসে সরকার। পরে শিক্ষার্থী ও শিক্ষা কার্যক্রমের সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, করোনাপরবর্তী সময়ের শিক্ষাবর্ষ ও পরীক্ষার ক্যালেন্ডার স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতেই সরকার ধাপে ধাপে নতুন পরিকল্পনা গ্রহণ করছে। শিক্ষা প্রশাসনের লক্ষ্য হচ্ছে, নির্ধারিত শিক্ষাবর্ষ অনুযায়ী পাঠদান শেষ করে নিয়মিত সময়েই পাবলিক পরীক্ষা আয়োজন করা।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষাগুলো সুষ্ঠু ও সময়মতো সম্পন্ন করতে শিক্ষা বোর্ডগুলো প্রস্তুতি নিচ্ছে। প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষাকেন্দ্র নির্ধারণ এবং রুটিন চূড়ান্ত করার কাজও চলছে।
শিক্ষাবিদদের মতে, পরীক্ষার সম্ভাব্য সময়সূচি আগেভাগে ঘোষণা হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে শিক্ষা কার্যক্রমে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণেও এটি সহায়ক হবে।
বিষয়: ##পরবর্তী এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি #এইচএসসি ৬ জুন





উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কমুক্ত করতে চাই’: আহমেদ আযম খান
তিন জেলায় নতুন এসপি: পুলিশে বড় রদবদল 
