শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ঢাকা হবে ক্লিন ও গ্রিন সিটি: সংসদে প্রধানমন্ত্রী
প্রচ্ছদ » জাতীয় » ঢাকা হবে ক্লিন ও গ্রিন সিটি: সংসদে প্রধানমন্ত্রী
১৩৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা হবে ক্লিন ও গ্রিন সিটি: সংসদে প্রধানমন্ত্রী

---

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্যে সরকার বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এ বিষয়ে সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। নাগরিক সচেতনতা বাড়াতে সাপ্তাহিক প্রচার কার্যক্রম চালানো হচ্ছে এবং একইসঙ্গে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান জোরদার করা হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের অংশ হিসেবে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলো পরিবেশসম্মতভাবে উন্নয়ন করা হচ্ছে। এসব স্থানে ল্যান্ডস্কেপিং, সবুজায়ন এবং সচেতনতামূলক গ্রাফিতি অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সড়ক বিভাজক, দ্বীপ ও উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মাতুয়াইল ল্যান্ডফিলকে সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার লক্ষ্য ‘জিরো বর্জ্য’ নিশ্চিত করা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় নগর বনায়ন কর্মসূচির আওতায় মিয়াওয়াকি পদ্ধতিতে বন তৈরি এবং আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গাগুলোতেও বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ যৌথভাবে আধুনিক বাস সার্ভিস চালু এবং ২৫০টি ইলেকট্রিক বাস সংযোজনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন ও নির্মাণকাজজনিত দূষণের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, ঢাকার চারপাশে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চলছে এবং সাভার এলাকাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করে সেখানে দূষণকারী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নদী ও খাল রক্ষায় শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে, যার আওতায় ইতোমধ্যে ২৪৮টি প্রতিষ্ঠানে স্থাপন সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সমন্বিত পরিকল্পনা ও ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে রাজধানীকে ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব হবে।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

আর্কাইভ