রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ২শ’
হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ২শ’
![]()
নিজস্ব প্রতিবেদক
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে। এর মধ্যে ৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ১ হাজার ৫৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৭৭০ জনকে ভর্তি করা হয়েছে। একই সময়ে ২২৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়।
হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ঢাকায় সবচেয়ে বেশি ৩৬৮ জন রোগী ভর্তি হয়েছেন, আর সবচেয়ে কম রংপুর বিভাগে মাত্র ৪ জন। বিভাগভিত্তিক হিসাবে ২৪ ঘণ্টায় ঢাকায় ৫৬২, রাজশাহীতে ১৯৫, চট্টগ্রামে ১৩৩, বরিশালে ৬৭, খুলনায় ৫৯, সিলেটে ২৮ এবং রংপুরে ৪ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে।
বিভিন্ন জেলায়ও মৃত্যুর খবর পাওয়া গেছে। সিলেট বিভাগে একদিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মানিকগঞ্জে রাতুল (৫) নামের এক শিশু এবং রাজবাড়ীর গোয়ালন্দে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩০ হাজার ৬০৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন। তাদের মধ্যে ৪ হাজার ৪৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি ৯৭ জনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং ৬৭ জন রাজশাহী বিভাগে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশকে হামের ক্ষেত্রে ‘উচ্চঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটি জানিয়েছে, টিকাদান কর্মসূচির ঘাটতি, রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা এবং একাধিক অঞ্চলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে পরিস্থিতি জটিল হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং দ্রুত চিকিৎসা নেওয়ার মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
বিষয়: #মোট প্রাণহানি ছাড়াল ২শ’ #হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু





দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট
বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব 
