শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ঈদের ছুটিতেও রংপুরে ইউনিয়ন পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ঈদের ছুটিতেও রংপুরে ইউনিয়ন পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা
১৬৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদের ছুটিতেও রংপুরে ইউনিয়ন পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা

---

রংপুর প্রতিনিধি

ঈদুল ফিতরের ছুটিতেও রংপুর জেলায় ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্নভাবে নরমাল ডেলিভারি সেবা চালু রাখা হয়েছে। রোস্টার ডিউটির মাধ্যমে এই সেবা কার্যক্রম নিশ্চিত করা হয়।

জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে  পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব বণ্টন ও ডিউটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর ফলে ঈদের ২০ মার্চ থেকে ২২ মার্চ ২০২৬ পর্যন্ত জেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মোট ৩৮টি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।

শুধু তাই নয়, ঈদের দিনেও থেমে থাকেনি এই সেবা কার্যক্রম। ওইদিনই জেলার বিভিন্ন কেন্দ্রে ১২টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে, যা স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দায়বদ্ধতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

ঈদের আনন্দ ত্যাগ করে জরুরি মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনেক সেবাদানকারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করেছেন। প্রসূতি মায়েদের নিরাপদ প্রসব এবং নবজাতকের মুখে হাসি ফোটাতে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

এই কার্যক্রমে মূলত জননী প্রকল্পের মিডওয়াইফ, আয়া ও নৈশ প্রহরীদের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের এফডাব্লিউভি, আয়া এবং নৈশ প্রহরীরা সমন্বিতভাবে রোস্টার ডিউটি পালন করছেন।

পরিবার পরিকল্পনা বিভাগ জানায়, মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ সংশ্লিষ্ট সকল সেবাকেন্দ্র সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা জনগণের জন্য স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।

রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের বাসিন্দা সদ্য প্রসূতি মা জাহানারা বলেন, “আমার নরমাল ডেলিভারি হয়েছে। আমি ও আমার সন্তান সুস্থ আছি। কোনো টাকা লাগেনি, আর সেবাদানকারীদের ব্যবহারেও আমি খুব সন্তুষ্ট।”

এ বিষয়ে আরডিআরএস বাংলাদেশের জননী প্রকল্পের কো-অর্ডিনেটর মোহাম্মদ ফরাজদুক ভূঞা জানান, “জননী প্রকল্পটি কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (KOICA)-এর অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়ন করছে। রংপুর ও লালমনিরহাট জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সহযোগিতায় এই প্রকল্প পরিচালিত হচ্ছে।”

তিনি আরও বলেন, “রংপুর বিভাগে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

২০২৩ সালের মার্চ থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় বর্তমানে রংপুরের ২৩টি এবং লালমনিরহাটের ১৭টি ইউনিয়নসহ মোট ৪০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মায়েদের প্রসবকালীন সেবা, স্বাভাবিক প্রসব এবং প্রসব-পরবর্তী স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

“জিরো হোম ডেলিভারি” থিমকে সামনে রেখে পরিবার পরিকল্পনা বিভাগ ও জননী প্রকল্পের যৌথ উদ্যোগে ঈদের ছুটিকালেও ইউনিয়ন পর্যায়ে ২৪/৭ নরমাল ডেলিভারি সেবা চালু রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় প্রশাসনের সক্রিয় সহযোগিতা এই কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে।






প্রধান সংবাদ এর আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

আর্কাইভ