শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » অন্তর্বর্তী সরকারকে ডিপ স্টেট ক্ষমতা দীর্ঘায়িত করার প্রস্তাব দিয়েছিলো
প্রচ্ছদ » জাতীয় » অন্তর্বর্তী সরকারকে ডিপ স্টেট ক্ষমতা দীর্ঘায়িত করার প্রস্তাব দিয়েছিলো
১৩২ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অন্তর্বর্তী সরকারকে ডিপ স্টেট ক্ষমতা দীর্ঘায়িত করার প্রস্তাব দিয়েছিলো

স্বাধীনতা দিবস আলোচনা সভায় আসিফ মাহমুদ

---

 

 

নিজস্ব প্রতিবেদক

 

অন্তর্বর্তী সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার জন্য ‘ডিপ স্টেট’ থেকে কৌশলগত প্রস্তাব দেওয়া হয়েছিল বলে বিস্ফোরক মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনাও তাদের সামনে উপস্থাপন করা হয়েছিল, যা তারা প্রত্যাখ্যান করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার নিয়ে আসিফ মাহমুদের এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই কিছু প্রভাবশালী শক্তি, যাদের তিনি ‘ডিপ স্টেট’ হিসেবে উল্লেখ করেন— তাদের কাছে প্রস্তাব দেয়, শেখ হাসিনার মেয়াদকাল অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ নেওয়ার জন্য। আসিফ বলেন, ‘তারা বলেছিল, আপনারা মেয়াদ পূর্ণ করুন, আমরা সহযোগিতা করব।’ এ প্রস্তাবের সঙ্গে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছিল। বিশেষ করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনি প্রক্রিয়া থেকে দূরে রাখতে বিভিন্ন কৌশলের কথাও বলা হয়। তিনি অভিযোগ করেন, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো দীর্ঘায়িত করে তাদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকানোর পরিকল্পনা তাদের সামনে তুলে ধরা হয়েছিল।

তিনি বলেন, ‘আমাদের কাছে একটি রোডম্যাপ দেওয়া হয়েছিল— কীভাবে আদালতের প্রক্রিয়া দীর্ঘ করে নির্বাচনি প্রতিযোগিতা সীমিত রাখা যায়। এমনকি নির্দিষ্ট নেতাদের সাজা বহাল রেখে তাদের নির্বাচন থেকে বাইরে রাখার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত ছিল। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য আমরা নিজেরাই আগেভাগে পদত্যাগ করেছি।’ তবে এসব প্রস্তাবে তারা সম্মতি দেননি বলে দাবি করেন এনসিপির এই মুখপাত্র। তার মতে, সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকায় নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘ডিপ স্টেট যদি পাশে থাকত, তাহলে সংবিধানের অজুহাতে ২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার পথ তৈরি করা হতো। কিন্তু আমরা সেই সমঝোতায় যাইনি।’ অতীতে যারা নিরপেক্ষতার প্রশ্ন তুলেছিলেন, তারাই এখন আগের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করেছেন, যা নির্বাচনের সমতল ক্ষেত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। সাংবিধানিক ধারাবাহিকতার যুক্তিকে ব্যবহার করে ক্ষমতায় থাকার একটি বর্ণনা তৈরি করার চেষ্টা ছিল।

 



বিষয়: #



জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু

আর্কাইভ