শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » অধিবেশনের শুরুতেই যান্ত্রিক গোলযোগ
প্রচ্ছদ » জাতীয় » অধিবেশনের শুরুতেই যান্ত্রিক গোলযোগ
১০৮ বার পঠিত
শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অধিবেশনের শুরুতেই যান্ত্রিক গোলযোগ

---

নিজস্ব প্রতিবেদক  

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে স্পিকারের মাইকে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে অধিবেশন শুরু করতে বিড়ম্বনায় পড়েন স্পিকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশনে ২০ মিনিট বিরতি ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার সংসদ স্পিকার নির্বাচিত হয়ে শপথ নেয়ার পর প্রথম অধিবেশনে সভাপতিত্ব করতে আসেন। কিন্তু মাইকে সমস্যার কারণে তিনি ২ মিনিটের সময় চান। এরপর যোহরের আযান শুনে তিনি ২০ মিনিটের বিরতি দেন।

আজকের নির্ধারিত অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই স্পিকারের মাইক্রোফোনে সমস্যা দেখা দেয়। স্পিকার কথা বলতে গেলে শব্দ বিভ্রাট এবং সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। সংসদ সচিবালয়ের কারিগরি দল দ্রুত মেরামতের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।

স্পিকার অধিবেশনে যোগ দিয়ে বলেন, এই মহান সংসদের স্পিকার নির্বাচিত করার জন্য আমি প্রতিটি মাননীয় সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমানে একটি যান্ত্রিক গোলযোগের কারণে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, তাই আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমার মূল মাইকটি বর্তমানে অকেজো থাকায় আমি হ্যান্ড মাইকে কথা বলছি। আশা করি, মূল মাইকটি শীঘ্রই ঠিক হয়ে যাবে।

আপনারা একটু ধৈর্য ধরুন। দীর্ঘ ১৭ বছর পর আমরা একটি কার্যকর সংসদ পেয়েছি। এই সংসদ গণতান্ত্রিক বক্তব্য শুনতে অভ্যস্ত, তাই কিছুটা অনভ্যস্ততা থাকতে পারে। আশা করি, দ্রুতই এই পরিস্থিতির অবসান হবে। সকাল থেকে সবকিছু ঠিকঠাক চললেও এখন হঠাৎ এই বিপত্তি দেখা দিয়েছে।

তিনি জানান, প্রকৌশলীরা জানিয়েছেন, দুই মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটি সংশোধন হয়ে যাবে। তবে যেহেতু এখন আযানের সময় হয়েছে, তাই নামাজের সুবিধার্থে আমি অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি ঘোষণা করছি। ধন্যবাদ।






জাতীয় এর আরও খবর

ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে
সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ
ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি
সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ: ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ: ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ
কাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট কাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন
৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে ৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে

আর্কাইভ