রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » খেলাধুলা » সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
![]()
ক্রীড়া প্রতিবেদক
জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে এবার নিষিদ্ধ হলেন নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুল ইসলাম। জাহানারার করা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক মঞ্জুরুলকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাহানারার অভিযোগের তদন্তের সত্যতা পাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে বোর্ড।
যৌন হয়রানির অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। সেই কমিটির দীর্ঘ পর্যবেক্ষণে জাহানারার ৪টি অভিযোগের মধ্যে দুটি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়।
তদন্ত কমিটির সুপারিশ আমলে নিয়ে আজ মঞ্জুরুলকে বাংলাদেশের মাটিতে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিল দেশের ক্রিকেট বোর্ড। বর্তমানে মঞ্জুরুল ইসলাম চীনের নারী ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও, দেশে ফেরার পর বা দেশের কোনো ঘরোয়া ক্রিকেটে তিনি আর কোনো ভূমিকা পালন করতে পারবেন না।
এর আগে, গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারার তোলা অভিযোগগুলোর মধ্যে কয়েকটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও হয়রানির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
জাহানারা আলম মোট চারটি সুনির্দিষ্ট অভিযোগ করেছিলেন। তদন্ত কমিটি চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগের সত্যতা পেয়েছে। দুটি অভিযোগই সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে।
তদন্ত কমিটি জানিয়েছে মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ‘অসদাচরণ’ এবং ‘হয়রানি’র পর্যায়ে পড়ে।





বাংলাদেশ তার ক্যাপ্টেনকে বেছে নিয়েছে: ফাহাদ করিম
টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি
নারী সাফ অনূর্ধ্ব-১৯: বড় জয়ে ফাইনালে বাংলাদেশ
পাকিস্তানের ম্যাচ বয়কটে চাপে আইসিসি
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ
বিশ্বকাপ ইস্যুতে আইসিসি-বিসিবির বৈঠক শেষ, যা জানা গেল
কাল থেকেই খেলায় ফিরছে ক্রিকেটাররা
বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে
আইসিসির ‘আলটিমেটাম’ সংক্রান্ত খবর ভিত্তিহীন: বিসিবি 
